1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
রাজধানীতে পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকদের সংঘর্ষ, গাড়িতে আগুন দুই হাতেই নেই, পা দিয়ে লিখে জিপিএ-৫ পেলেন রফিকুল এইচএসসিতে টানা ৪র্থ বারের মতো শীর্ষে পাটলী উইমেন্স কলেজ এইচএসসিতে ফেল, দুই শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জেনে নেন জগন্নাথপুরের কলেজ-মাদরাসাভিত্তিক ফলাফল চিত্র জগন্নাথপুরে এইচএসসি-আলিম পরীক্ষায় ফলাফল: এগিয়ে মাদরাসা, পিছিয়ে কলেজ সুরা ইয়াসিন সম্পর্কে যা জানা জরুরি শাল্লায় দুইপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৮ দাখিলের পর আলিমেও সর্বনিম্ন ফল করলো ইকড়ছই জামেয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসা জগন্নাথপুরে এমপি কয়ছর আহমদ, ফ্যামিলি কার্ডে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

  • Update Time : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ১২৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

বিশ্বকাপ শুরুর মাত্র কয়েকদিন আগে বড় দুঃসংবাদ পেল ব্রাজিল। চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন তরুণ রাইট ব্যাক ওয়েসলি। তার পরিবর্তে বিশ্বকাপ স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে মিডফিল্ডার এদেরসনকে।

মিশরের বিপক্ষে ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচেই ইনজুরিতে পড়েন ওয়েসলি। ম্যাচের ১৫ মিনিটের মাথায় উরুতে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। পরবর্তী মেডিকেল পরীক্ষায় তার বাঁ উরুর অ্যাডাক্টর মাংসপেশিতে গুরুতর চোট ধরা পড়ে।

এর ফলে বিশ্বকাপে খেলার স্বপ্ন ভেঙে যায় ২২ বছর বয়সী এই ডিফেন্ডারের। এক বিবৃতিতে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) ওয়েসলির চোটের বিষয়টি নিশ্চিত করেছে। একই সঙ্গে তার দ্রুত সুস্থতা কামনা করে জানানো হয়েছে, স্কোয়াডে তার পরিবর্তে জায়গা পাচ্ছেন এদেরসন।

২৬ বছর বয়সী এদেরসন বর্তমানে ইতালির ক্লাব আতালান্তার হয়ে খেলছেন। তাকে নিয়ে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার গুঞ্জনও রয়েছে। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছেন এই মিডফিল্ডার। সর্বশেষ ২০২৫ সালের মার্চে ব্রাজিলের জার্সিতে মাঠে নেমেছিলেন তিনি।

ওয়েসলির চোটে হতাশা প্রকাশ করেছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। তার মতে, ওয়েসলি দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এবং তার অনুপস্থিতি অবশ্যই অনুভূত হবে। তবে এদেরসনের অভিজ্ঞতা ও সক্ষমতার ওপর পূর্ণ আস্থা রয়েছে বলে জানিয়েছেন এই ইতালিয়ান কোচ।

আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল। গ্রুপ পর্বে তাদের বাকি দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড। বিশ্বকাপের ঠিক আগে স্কোয়াডে এই পরিবর্তন ব্রাজিলের জন্য নতুন করে চিন্তার কারণ হয়ে দাঁড়াল।  সৌজন্যে কালবেলা.কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com