1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

বিটিভি’র সিলেট প্রতিনিধি মুক্তাদীর আহমদ মুক্তা

  • Update Time : বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০
  • ৮৬৭ Time View

স্টাফ রিপোর্টার::

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)’র সিলেট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক
মুক্তাদীর আহমদ মুক্তা।

সম্প্রতি বিটিভির সিলেট প্রতিনিধি সাংবাদিক আজিজ আহমদ সেলিম মারা গেলে এ পদটি শূন্য হয়। নতুন নিয়োগের মাধ্যমে প্রয়াত আজিজ আহমদ সেলিমের স্থালাভিষিক্ত হলেন মুক্তাদীর আহমদ মুক্তা।

বাংলাদেশ টেলিভিশনের উপ মহা পরিচালক (বার্তা) অনুপ কুমার খাস্তগীর স্বাক্ষরিত এক পত্রে ১ জানুয়ারি
২০২১ইং হতে এই নিয়োগ কার্যকর হবে বলে উল্লেখ করা হয়।

প্রসঙ্গত- সাংবাদিক মুক্তাদীর আহমদ মুক্তা দীর্ঘদিন থেকে সাংবাদিকতা পেশায় জড়িত। তিনি বাংলাদেশের প্রথম অনলাইন নিউজপেপার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম-এর সিলেট প্রতিনিধি হিসেবে দায়িত্বপালন করেন।

তিনি দৈনিক উত্তরপূর্বে প্রধান বার্তা সম্পাদক ও দৈনিক সিলেট মিরর এর বার্তা সম্পাদকসহ স্থাানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমে কাজ করেন। বিটিভির সিলেট প্রতিনিধি হিসেবে পেশাগত দায়িত্ব পালনে তিনি সকল মহলের সহযোগিতা চেয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com