1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম:
ইসলামি ব্যাংক জগন্নাথপুর শাখার সেই গ্রাহক টাকা পেয়েছেন সিলেটে অনলাইন জু য়াড়ি দলের ৫ সদস্য গ্রেপ্তার আর্জেন্টিনাকে হারানো ইকুয়েডরের ১৯ ম্যাচের ‘অপরাজেয়’ যাত্রা থামাল আইভরি কোস্ট আল্লাহর ক্ষমার কোনো সীমা নেই আজান দিতে দিতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুয়াজ্জিন ইসলামী ব্যাংকের পুরো বোর্ড ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ জগন্নাথপুরে ইসলামি ব্যাংক থেকে গ্রাহকের ৫ লাখ টাকা উধাও জগন্নাথপুরে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন/ বিশ্বকাপ উৎসবে কেন সংঘর্ষে জড়াচ্ছেন আর্জেন্টিনা-ব্রাজিল ভক্তরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বদলির নীতিমালা পরিবর্তন -ববি হাজ্জাজ

বিশ্বকাপে বাংলাদেশের স্মরণীয় জয় উদযাপনে আজ সারাদেশে বিজয় মিছিল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  • Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০১৫
  • ১৪৩৩ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক-বিশ্বকাপে বাংলাদেশের স্মরণীয় জয় উদযাপনে আজ মঙ্গলবার সারাদেশে বিজয় মিছিল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সোমবার অস্ট্রেলিয়ার অ্যাডেলেইডে ইংল্যান্ডকে হারানোর পর প্রধানমন্ত্রী এই আহ্বান জানান বলে তার বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল জানিয়েছেন। মাহমুদুল্লাহ রিয়াদের শতক ও রুবেল হোসেনের ৪ উইকেটে ভর করে ইংল্যান্ডকে ১৫ রানে হারিয়ে বিশ্বকাপ ক্রিকেটে এই প্রথম কোয়ার্টার ফাইনালে উঠল বাংলাদেশ।
জয়ের পরপরই প্রধানমন্ত্রী ক্রিকেটারদের অভিনন্দন জানিয়ে বার্তা দিয়েছেন। বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে প্রথম শতক অর্জনকারী রিয়াদকে শুভেচ্ছাও জানিয়েছেন তিনি।
এদিকে বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে উন্নীত হওয়ায় বিজয় মিছিলের কর্মসূচি দিয়ে হরতাল শিথিলের ঘোষণা দিয়েছে সরকাবিরোধী আন্দোলনে থাকা বিএনপি। যে কয়টি ঘটনা বাংলাদেশের গৌরব বিশ্বসভায় তুলে ধরেছে, তার অধিকাংশেরই উপলক্ষ ক্রিকেট। তা এবার তা দেশের রাজনৈতিক কর্মসূচিতেও প্রভাব ফেলল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com