1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বম্ভরপুরে ৯০ বোতল বিদেশী মদ জব্দ জগন্নাথপুরে ২টি বিদ্যালয়ে ‘সততা স্টোর’ উদ্বোধন গুণী শিক্ষক হিসেবে স্বীকৃতি পেলেন জগন্নাথপুরের তিন শিক্ষক অসুস্থ স্ত্রীকে ওসমানী হাসপাতালে রেখেই সন্তানকে নিয়ে পালালেন স্বামী! অত:পর… চিলাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটির প্রথম কার্যবিবরণী সভা অনুষ্ঠিত ‘ইহসান’ করো, যেমন আল্লাহ শিখিয়েছেন স্বপ্ন ভাঙতে দিলেন না ইউএনও, আর্থিক সহযোগিতায় কলেজে ভর্তির সুযোগ পেল ছাইমা জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল চার দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল, প্রথম স্ত্রীর একদিন মোটরসাইকেল নিয়ে বিরোধ, বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন

বিশ্বম্ভরপুরে ৯০ বোতল বিদেশী মদ জব্দ

  • Update Time : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

বিশ্বম্ভরপুরে অভিযান চালিয়ে ৯০ বোতল বিদেশী মদ উদ্ধার করেছে সিলেট এসআরবি—৯, সিপিসি—৩ (সুনামগঞ্জ) এর একটি আভিযানিক দল। তবে এ সময় অভিযানের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় মাদক কারবারিরা।
মঙ্গলবার দুপুরে সিলেট এসআরবি—৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম শহিদুল ইসলাম সোহাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (২১ সেপ্টেম্বর) বিকালে এসআরবি—৯ এর দলটি বিশ্বম্ভরপুর থানার চিনাকান্দি বাজারে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে— উপজেলার ধনপুর ইউনিয়নের গামাইরতলা এলাকার একটি বসতবাড়ির পাশে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়—বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি সেখানে পৌঁছায়। এ সময় এসআরবির উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা ২—৩ জন ব্যক্তি সঙ্গে থাকা দুটি সাদা প্লাস্টিকের বস্তা পাশেই ডোবার পানিতে ফেলে কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে বস্তা দুটি তল্লাশি চালিয়ে ভেতর থেকে ৯০ বোতল বিদেশী মদ জব্দ করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার কে. এম শহিদুল ইসলাম সোহাগ জানান, উদ্ধারকৃত আলামতসহ পলাতক অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া শেষে বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবি—৯ এর এমন অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com