1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম:
সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

বৃত্তি পরীক্ষায় জগন্নাথপুরে এ সাদেক একাডেমি’র সাফল্য

  • Update Time : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৮১ Time View

স্টাফ রিপোর্টার- বাংলাদেশ বেসরকারী স্কুল বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া বাজারে অবস্থিত স্বনামধন্য একমাত্র ইংলিশ মিডিয়াম শিক্ষাপ্রতিষ্ঠান ‘এ সাদেক ইন্টারন্যাশনাল একাডেমি’।
২২ জুন, ২০২৬ইং বাংলাদেশ বেসরকারী স্কুল বোর্ড কর্তৃপক্ষ কর্তৃক আনুষ্ঠানিকভাবে প্রকাশিত ফলাফল থেকে জানা যায়, জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ মডেল কিন্ডার গার্টেন (কেন্দ্র কোড ১৯৫) অনুষ্ঠিত ২০২৫ সালের বৃত্তি পরিক্ষায় ‘এ সাদেক ইন্টারন্যাশনাল একাডেমি’ মোট ১২ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশগ্রহন করে তন্মধ্যে ৮ জন শিক্ষার্থী বিভিন্ন ক্যাটাগরিতে বৃত্তি লাভ করেছে। এর মধ্যে ৪ জন শিক্ষার্থী ‘ট্যালেন্টপুল’ এবং ৪ জন শিক্ষার্থী ‘সাধারণ’ গ্রেডে বৃত্তি পাওয়ার গৌরব অর্জন করেছে।
ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা হলো: তৃতীয় শ্রেণীর আরাফাত রহমান (রোল: ৩১২৮২), রাইসা চৌধুরী (রোল: ৩১২৮৪), নার্সারি শ্রেণীর আসীর আজমাইন (রোল: ৩১১২৭) এবং সাফওয়ান হুসেন মাসুদ (রোল: ৩১১২৬)।
সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তরা হলো: তৃতীয় শ্রেণীর আরিয়ান ইসলাম (রোল: ৩১২৮৩), দ্বিতীয় শ্রেণীর মাহমুদুল হাসান রিয়াদ (রোল: ৩১২৩৯), প্রথম শ্রেণীর মোছাঃ ফারহা জান্নাত মুন্নী (রোল: ৩১১৮১) এবং নার্সারি শ্রেণীর অনুশ্রী আচার্য (রোল: ৩১১২৫)।
শিক্ষার্থীদের এই গৌরবোজ্জ্বল সাফল্যে বিদ্যালয় প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে। একাডেমির এই ধারাবাহিক সাফল্যে সন্তোষ প্রকাশ করে প্রতিষ্ঠাতা ও শিক্ষকমণ্ডলী শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, আর্ন্তজাতিক মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানের ফলেই প্রতি বছর শিক্ষার্থীরা এমন চমৎকার ফলাফল উপহার দিচ্ছে। আগামীতেও এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com