1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রাম থেকে জাতীয় মাঠে: দিরাইয়ের দুই কিশোরের রূপকথা অন্যায়ের প্রতিবাদে কল্যাণকামিতা জরুরি জগন্নাথপুরে নৌকাডুবিতে নিহত ৪ পরিবারের পাশে জামায়াত জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৪ জনের মৃত্যু, গ্রামজুড়ে শোকের মাতম বিয়ের চার মাসের মাথায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আদালতে আত্মসমর্পণ করলেন জগন্নাথপুরের ছাত্রলীগ নেতা বাংলাদেশ-নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দীর্ঘ হবে: মির্জা ফখরুল সরকারের নয়, রাষ্ট্রের বিরুদ্ধে বলা অপরাধ : তথ্যমন্ত্রী জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনুকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ ‘কিছু বুঝে উঠার আগেই নৌকাটি ডুবে গেল’

ব্রিটেনের রানির জন্মদিনের কেক তৈরী করবেন বাংলাদেশি নাদিয়া

  • Update Time : রবিবার, ১৭ এপ্রিল, ২০১৬
  • ৮০৭ Time View

যুক্তরাজ্য প্রতিনিধি :: ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের ৯০তম জন্মদিনের কেক বানাবেন গ্রেইট ব্রিটিশ বেইক জয়ী বাংলাদেশি নাদিয়া হোসাইন। শুক্রবার আইটিভির লোস ওইমেন প্রোগ্রামে এসে এ তথ্য জানান তিনি।
নাদিয়া হোসাইন প্রথম ব্রিটিশ বাঙালি, যিনি গত বছর বিবিসির ব্রিটিশ বেইক চ্যাম্পিয়ন হয়েছেন। ব্রিটিশ বেইকের চূড়ান্ত পর্বে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামরনও নাদিয়ার সমর্থক ছিলেন।
৩১ বছর বয়সী নাদিয়া জানান, প্রায় ৩ সপ্তাহ আগে তার এজেন্টের মাধ্যমে বাকিংহ্যাম পেলেস থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। রাণীর জন্ম দিনের কেক বানানোর সুযোগ পেয়ে তিনি খুব খুশি হলেও কিছুটা নার্ভাস বোধ করছেন বলেও জানান নাদিয়া।
তবে রানির জন্যে কেক বানানোর সুযোগটি তিনি হাত ছাড়া করতে নারাজ। রাণী জন্যে বানানো কেকটি আগামী বৃহস্পতিবার হস্তান্তর করা হবে বলেও জানান তিনি। ওই দিন গিল্ডহল উইন্ডসর ক্যাসলে রাণী দ্বিতীয় এলিজাবেথ তার ৯০তম জন্মদিন পালন করবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com