1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী বিপদ কেন আসে, এটি মানুষের পাপের ফল নাকি আল্লাহর পরীক্ষা? জগন্নাথপুরে এক কনটেন্ট ক্রিয়েটরকে মারধর, কেটে দেওয়া হলো চুল নয়াবন্দর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় ও কলেজে নবগঠিত এডহক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত জগন্নাথপুর-বিশ্বনাথ সড়ক যেন লুটপাটের রাজত্ব, ৪৮ কোটি টাকার সংস্কার ৩ বছরেই নাজুক  পর্তুগালে অভিবাসীদের জন্য দুঃসংবাদ, বদলে গেল রেসিডেন্সের নিয়ম সুনামগঞ্জ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নতুন কমিটিতে আরতি- বিমল দায়িত্ব পেলেন   পাবনায় নিখোঁজের ৭ দিন পর মিললো বস্তাবন্দি শিশুর টুকরো মরদেহ জবাবদিহি নিশ্চিত করতে সরকারি অফিসে ডিজিটাল হাজিরার নির্দেশ জুয়ার আসর থেকে কারাগারে চার পুলিশ সদস্য

লন্ডনে স্ত্রী ও দুই সন্তান হত্যায় বাংলাদেশির ৪০ বছরের কারাদণ্ড

  • Update Time : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২০
  • ১৪৭৩ Time View

লন্ডনের ইস্টহামে স্ত্রী ও দুই সন্তানকে হত্যার দায়ে এক বাংলাদেশির যাবজ্জীবন কারাদণ্ড (৪০ বছর) দিয়েছেন দেশটির আদালত।
গতকাল বৃহস্পতিবার মো. আব্দুল শাকুর (৪৬) নামের ওই ব্যক্তিকে এ সাজা দেন লন্ডনের দ্য ওল্ড বেইলি আদালত।
২০০৬ সালে ইস্ট হ্যামের নেলসন স্ট্রিটের বাড়িতে তাদের হত্যার পর একটি রেস্টুরেন্টের শেফ হিসেবে কর্মরত আব্দুল শাকুর লন্ডন থেকে পালিয়ে যান।

ঘাতক মো. আব্দুল শাকুর ১৯৯৯ সাল থেকে পূর্ব লন্ডনের ইস্টহামে স্ত্রী জুলি বেগমকে (২৬) নিয়ে বসবাস করতেন। ২০০৭ সালের জানুয়ারির শুরুতে ওই বাসার বেডরুম থেকে স্ত্রী ও দুই সন্তান তানহা খাতুন (৬) ও আনিকা খাতুনের (৫) মরদেহ উদ্ধার করে পুলিশ।

আব্দুল শাকুর তাদের হত্যার পর পালিয়ে প্রথমে বাংলাদেশে পরে ভারতে গিয়ে আত্মগোপন করেন। দীর্ঘ তদন্তে পুলিশ নিশ্চিত হয় তাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ২০১৯ সালের এপ্রিলে কমনওয়েলথের মাধ্যমে শাকুরকে যুক্তরাজ্যে ফেরত নিয়ে বিচারের মুখোমুখি করা হয়।
কালের কণ্ঠ

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com