1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম:
সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

ব্রিটেনে স্কার্ট পরে স্কুলে যাবে ছেলেরা!

  • Update Time : মঙ্গলবার, ১০ এপ্রিল, ২০১৮
  • ২৮৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::ব্রিটেনের একটি বোর্ডিং স্কুলে এবার ছেলেদের স্কার্ট পরার অনুমতি দেওয়া হয়েছে৷ আশ্চর্যের বিষয় এটিই যে, এরকম একটা সিদ্ধান্তে বেজায় খুশি পড়ুয়ারা৷ উৎসাহিতও বটে৷

শুনতে অদ্ভুত লাগলেও এটাই সত্যি৷ এই স্কুলটির নাম অপিঙ্ঘম স্কুল৷ স্কুলটি স্কটল্যান্ডে অবস্থিত৷ তবে জানা গেছে স্কুলটি লিঙ্গ বৈষম্য দূর করতেই এই সিদ্ধান্ত নিয়েছে৷ ছেলে ও মেয়েদের মধ্যে বৈষম্য দূর করার প্রচেষ্টায় ছাত্রদের স্কার্ট পরানোর সিদ্ধান্তে ছাত্ররা মাহা উৎসাহী হয়ে পড়েছে৷ সকলেই স্কার্ট পরার বিষয়টিকে মজাদার হবে বলেই মনে করছে৷

কলকাতা টুয়েন্টিফোর’র প্রতিবেদনে বলা হয়, স্কুল প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে- যদি কোন ছাত্র মনে করে স্কুলে স্কার্ট পরে আসবে তাহলে তাকে এই অধিকার দেওয়া হচ্ছে যাতে সে নির্দ্বিধায় স্কার্ট পরে আসতে পারে৷ এর আগেও স্কুলে ছেলে ও মেয়ের মধ্যে ভেদাভেদ দূর করতে তাদের ছাত্র ও ছাত্রী এভাবে আলাদা করে না ডেকে তাদের পিউপিলস বলে সম্বোধন করা শুরু হয়৷ গুরুত্বপূর্ণ বিষয় হল এই স্কুলটি স্থাপন হয়েছে ১৫৮৪ তে৷ আর ১৯৭৩ সালে প্রথম ছাত্রীদের ভর্তি করানো হয়৷ এই স্কুলের পড়ার খরচ প্রতি বছরের হিসাবে প্রায় ৩৩ লক্ষ টাকা৷ এখন এই স্কুলে ছেলে আর মেয়ে একসঙ্গে পড়াশোনা করে৷

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com