1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী হাইকোর্টের নির্দেশনায় দায়িত্বে ফিরলেন সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান

ভারতে বিষাক্ত মদ পানে নিহত ২৭

  • Update Time : শুক্রবার, ১৯ জুন, ২০১৫
  • ১২৫১ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমডেস্ক::ভারতের মুম্বাইয়ে বিষাক্ত মদ পানে নিহত হয়েছে ২৭ জন।
স্থানীয় পুলিশ জানিয়েছে, মুম্বাইয়ের মালাদ বস্তির কিছু লোক বুধবার বিকেলে বিষাক্ত এই মদ পান করে। পরে তারা অসুস্থ হয়ে পড়ে।
কমপক্ষে ৩০ জনকে এখনো হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এ থেকে ধারণা করাহচ্ছে, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।
বিষাক্ত মদ তৈরির সঙ্গে যুক্ত সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ।

এক ভুক্তভোগীর স্ত্রী তায়রা খান ভারতের মিডডে পত্রিকাকে জানিয়েছেন, পেটে ব্যথা ও বমি হওয়ায় বৃহস্পতিবার সকালে তিনি তার স্বামীকে হাসপাতালে ভর্তি করেন। এর তিন ঘণ্টা পরে তিনি মারা যান। তিন সন্তান নিয়ে অসহায় হয়ে পড়েছেন তিনি।

এ বছরের জানুয়ারি মাসে উত্তর প্রদেশে বিষাক্ত মদ পানে মৃত্যু হয় ২৯ জনের।

তবে ভারতে মাঝেমধ্যে বিষাক্ত মদ পানে মৃত্যুর খবর পাওয়া যায়। ২০১১ সালে পশ্চিমবঙ্গে বিষাক্ত মদ পানে নিহত হয় ১৭০ জন। ২০০৯ সালের সেপ্টেম্বর মাসে উত্তর প্রদেশে একই কারণে নিহত হয় ৩০ জন। ২০০৯ সালের জুলাই মাসে গুজরাটে চোলাই মদ পানে নিহত হয় শতাধিক মানুষ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com