1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম:
সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

ভিক্ষা করতে নিরুৎসাহিত করে ইসলাম

  • Update Time : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২৮ Time View

ইসলাম মানুষকে আত্মসম্মান নিয়ে জীবনযাপনে উৎসাহিত করে। আত্মনির্ভরশীল হতে শেখায়। অপ্রয়োজনে মানুষের কাছে হাত পাতা ইসলাম অপছন্দ করে। এ কারণে রাসুল (সা.) ভিক্ষা করতে নিরুৎসাহিত করেছেন। যারা অপ্রয়োজনে ভিক্ষা করে, তাদের শাস্তি ও পরিণতির কথা বর্ণনা করেছেন। যারা ভিক্ষাবৃত্তি ছেড়ে দিয়ে স্বাভাবিক জীবনযাপন করবে, তাদের জন্য রাসুল (সা.) একটি পুরস্কারের প্রতিশ্রুতিও দিয়েছেন।
হজরত সাওবান (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি আমাকে নিশ্চয়তা দেবে যে সে অন্যের কাছে কিছু চাইবে না, তাহলে আমি তার জান্নাতের জিম্মাদার হব।’ (আবু দাউদ)  অন্য হাদিসে এসেছে, হজরত আবদুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি (অকারণে) ভিক্ষা করতে থাকে, বিচার দিবসে তার চেহারায় কোনো মাংস থাকবে না।’ (বুখারি ও মুসলিম)।

সামুরা ইবনু জুনদুব (রা.) হতে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘অন্য কারও কাছে হাত পাতা ক্ষতের সমতুল্য (হীন ও শ্রান্তিকর)। সাহায্যপ্রার্থী নিজের মুখমণ্ডলকে এর দ্বারা ক্ষতবিক্ষত (লাঞ্ছিত) করে। অবশ্য শাসকের কাছে কোনো কিছু চাওয়া বা যে লোকের হাত পাতা ছাড়া আর কোনো উপায় নেই, তার কথা ভিন্ন।’ (তিরমিজি)।

হজরত জুবাইর ইবনে আওয়াম (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) বলেছেন, ‘তোমাদের কেউ রশি নিয়ে লাকড়ির আঁটি বেঁধে তা বিক্রি করে, এতে আল্লাহ তাআলা তার সম্মান রক্ষা করেন। এটা তার জন্য মানুষের কাছে ভিক্ষা করার চেয়ে উত্তম।…’ (বুখারি) ।

এ ছাড়া ভিক্ষা করার কারণে তিনটি হারাম কাজ সংঘটিত হয়। এক. আল্লাহর প্রতি অভিযোগ। দুই. ভিক্ষুক ভিক্ষার মাধ্যমে নিজেকে আল্লাহ ছাড়া অন্যের কাছে অপমানিত করে। তিন. ভিক্ষার মাধ্যমে অন্য ব্যক্তিকে কষ্ট দেওয়া হয়। (ইহয়াউ উলুমিদ্দিন, ইমাম গাজ্জালি)

সৌজন্যে আজকের কাগজ

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com