1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী হাইকোর্টের নির্দেশনায় দায়িত্বে ফিরলেন সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান

ভুয়া খবর ঠেকাতে ফেসবুকের উদ্যোগ গ্রহণ

  • Update Time : বুধবার, ৭ ডিসেম্বর, ২০১৬
  • ৫৪৪ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: ভুয়া খবর ছড়ানোর বিষয়টি ঠেকাতে উদ্যোগ নিয়েছে ফেসবুক। চালাচ্ছে বিশেষ জরিপ। ফেসবুক ব্যবহারকারীদের কাছে খবরের শিরোনামে কীভাবে পাঠককে বিভ্রান্ত করা হচ্ছে, তা জানতে চাওয়া হচ্ছে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চ তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, ভুয়া খবর ঠেকাতে আনুষ্ঠানিক প্রচেষ্টার বিষয়টি নিশ্চিত করেছে ফেসবুক কর্তৃপক্ষ।

টেকক্রাঞ্চ জানিয়েছে, সাধারণ নিউজ ফিডের মান পরীক্ষার মতো একটি জরিপ করছে ফেসবুক। ক্লিকবেইট বা আকর্ষণীয় শিরোনাম দিয়ে পাঠককে ক্লিক করতে প্রলুব্ধ করা ও ভুয়া খবর প্রচার ঠেকাতেই এ পদক্ষেপ নিচ্ছে ফেসবুক।

সম্প্রতি অনুষ্ঠিত মার্কিন নির্বাচনে ভুয়া খবর ছড়িয়ে ডোনাল্ড ট্রাম্পকে সুবিধা দেওয়ার বিষয়টি নিয়ে ফেসবুকের বিরুদ্ধে কঠোর সমালোচনা হচ্ছে। এই পদক্ষেপের মাধ্যমে এ বিতর্ক থেকে নিজেদের স্বচ্ছ অবস্থান দেখানোর চেষ্টা করছে ফেসবুক।
সুত্র- প্রথম আলো

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com