1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

মধ্যরাতে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

  • Update Time : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ১৪৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

নড়াইলের সদর উপজেলায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। রবিবার (৩০ জুন) মধ্যরাতে উপজেলার কলোড়া ইউনিয়নের রামনগরচর এলাকায় এ ঘটনা ঘটে। আজ সকালে স্থানীয়রা বিলে কাজ করতে যাওয়ার সময় দেখতে পেয়ে ঘটনাস্থলে পড়ে থাকা একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়। তারা সবাই মাঠে শুকর চরাতেন বলে জানা গেছে।

মারা যাওয়া তিনজন হলেন যশোরের মনিরামপুর উপজেলার কাজীয়াড়া গ্রামের রতন মণ্ডল, সাতক্ষীরার তালা উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের মিল্টন রায় ও নন্দ ঢালী। আহত চিত্ত মণ্ডলও একই এলাকার বাসিন্দা।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সাজেদুর রহমান নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে তিনি জানান, রতন মণ্ডল, মিল্টন রায়, নন্দ ঢালী ও চিত্ত মণ্ডল মাঠে শূকর চরান। প্রায় ২৫ দিন আগে বাড়ি থেকে শূকর চরাতে বের হয়েছিলেন তারা। বিভিন্ন এলাকা ঘুরে তিন দিন আগে নড়াইল সদর উপজেলার রামনগরচর বিলে এসেছিলেন। সেখানে তাঁবু টানিয়ে অবস্থান করছিলেন তারা। গতকাল মধ্যরাতে বৃষ্টির সময় বজ্রপাতে তিন মারা যান।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায় জানা যায়, চিত্ত মণ্ডল গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই পড়ে ছিলেন। আজ সকালে স্থানীয় লোকজন মাঠে যাওয়ার সময় দেখতে পেয়ে তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে পাঠায়।

কলোড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য প্রদিপ কুমার বিশ্বাস বলেন, সকালে স্থানীয়রা জানায় রাতে বজ্রপাতে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত একজনকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুর রহমান বলেন, লাশ উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সুত্র-প্রতিদিনের বাংলাদেশ

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com