1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
নলজুর নদীর পশ্চিমপাড়ের যুক্তরাজ্য প্রবাসীদের নিয়ে কমিটি গঠন মালয়েশিয়া-চীন সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী ফের ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, নিখোঁজ ৫০ হাজারের বেশি ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা জগন্নাথপুরে দৈনিক বাংলাদেশ বুলেটিনের ৯ম বর্ষপূর্তি উদযাপিত মুমিনের আত্মপর্যালোচনার এখনই সময় জগন্নাথপুরে গন্ধর্বপুর শেখপাড়া জামে মসজিদের উদ্বোধন করলেন আল্লামা ফখর উদ্দিন চৌধুরী ফুলতলী বেনজীরকে ফিরিয়ে দিতে আমিরাত সরকার এখনও কিছু জানায়নি: স্বরাষ্ট্রমন্ত্রী ধর্মীয় সম্প্রীতির ক্ষেত্রে বাংলাদেশের মতো দেশ পৃথিবীতে দ্বিতীয়টি নেই: খন্দকার মুক্তাদির চীন বাংলাদেশের গুরুত্বপূর্ণ সহযোগি: শি জিনপিং

মহররমের নফল ইবাদত

  • Update Time : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ২৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

মহররম হিজরি সনের প্রথম মাস। হিজরি সন চান্দ্রবর্ষভিত্তিক একটি সন। দ্বিতীয় খলিফা হজরত ওমর ফারুক (রা.)-এর খেলাফতকাল ছিল ইসলামের বিজয় ও সম্প্রসারণের স্বর্ণযুগ। আরবের সীমা পেরিয়ে রোম ও পারস্য পর্যন্ত ইসলামি খেলাফত সম্প্রসারণের ফলে নতুন এলাকার কর্মচারী-কর্মকর্তা নিয়োগ করে রাজধানী মদিনার সদর দপ্তর থেকে বিভিন্ন নির্দেশসংবলিত চিঠি ইস্যু করা হতো। কর্মকর্তারাও প্রয়োজনবোধে খলিফার কাছে দিকনির্দেশনার জন্য চিঠি পাঠাতেন। কিন্তু তাতে সুনির্দিষ্ট সন-তারিখ না থাকায় বিপাকে পড়তে হতো। বিভিন্ন জাতি-গোষ্ঠীর মধ্যে প্রচলিত সময় গণনার পদ্ধতি অনুসরণের বদলে সাহাবিরা একটা নতুন সন প্রবর্তনের তাগিদ অনুভব করেন। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতকে কেন্দ্র করে হিজরি সাল গণনা শুরু করার বিষয়ে সাহাবিগণ ঐকমত্যে পৌঁছান।

মহররম নফল ইবাদতের মাস। ১০ মহররম বা আশুরার দিন রোজা রাখা এ মাসের অন্যতম আমল। রসুলুল্লাহ (সা.) মহররমে আমল করার কথা বলেছেন। আশুরায় রোজা রাখার পাশাপাশি তওবা-ইসতিগফার ও দানসদকার কথাও বলেছেন। মহররমজুড়ে বেশি বেশি নফল রোজা ও তওবা-ইসতিগফারের প্রতি সবাইকে উৎসাহিত করেছেন। তাই মাসব্যাপী আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থনা করা মোমিন মুসলমানের জন্য একান্ত আবশ্যক। রসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যদি রমজানের পর আর কোনো মাসে রোজা রাখতে চাও তবে মহররমে রোজা রাখ। কেননা সেটি আল্লাহর মাস। এ মাসে এমন একটি দিন রয়েছে, যেদিন আল্লাহ অনেকের তওবা কবুল করেন। ভবিষ্যতেও আরও অনেক মানুষের তওবা কবুল করবেন।’ (তিরমিজি, মুসনাদে আহমদ)। মহররমে সবচেয়ে উত্তম হলো কোরআন-হাদিসে বর্ণিত ইসতিগফারবিষয়ক দোয়াগুলো বুঝে বুঝে পড়া। এ দোয়াগুলোর মাধ্যমে ক্ষমা চাইলে আল্লাহ বান্দাকে ক্ষমা করে দেবেন বলে আশা করা যায়। রমজানের ফরজ রোজার পর মহররমের নফল রোজার গুরুত্ব সবচেয়ে বেশি। রসুল (সা.) হিজরতের পর হজরত মুসা (আ.)-এর সুন্নত হিসেবে আশুরার দিন এবং আগের অথবা পরের দিন রোজা পালনের হুকুম দেন। সূত্র-বাংলাদেশ প্রতিদিন

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com