1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি

মহাজোট প্রার্থী এমএ মান্নান কে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে গেলেন জাকের পার্টির প্রার্থী শাহাজাহান

  • Update Time : বুধবার, ২৬ ডিসেম্বর, ২০১৮
  • ৩৩১ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্কঃ
সুনামগঞ্জ -৩ আসনে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী এম এ মান্নান কে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে গেলেন জাকের পার্টির প্রার্থী শাহাজাহান চৌধুরী। গতকাল আওয়ামীলীগ দলীয় নির্বাচনী কার্যালয়ে দলীয় নেতাকর্মী দের নিয়ে নির্বাচন থেকে সরে গিয়ে মহাজোট প্রার্থী এম এ মান্নান কে সমর্থন জানান।
জাকের পার্টির প্রার্থী শাহাজাহান চৌধুরী বলেন, আমি আমার দলের কেন্দ্রীয় নির্দেশে সুনামগঞ্জ -৩ আসনে প্রার্থী হয়েছিলাম।এতদিন নির্বাচনী মাঠে প্রচারনা চালিয়ে ছিলাম। আমার দলের নেতাকর্মীদের সন্মতিতে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নির্বাচন থেকে সরে গিয়ে মহাজোট প্রার্থী এম এ মান্নান কে সমর্থন জানাই।
এসময় আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী এম এ মান্নান বলেন,জাকের পার্টির প্রার্থী মহানুভবতার পরিচয় দিয়ে প্রশংসনীয় ভূমিকা রেখেছেন।আমরা তাদেরকে সাধুবাদ জানিয়েছি।
এসময় আওয়ামী লীগ সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু,জাকেরপার্টির সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি নজরুল ইসলাম বক্তব্য রাখেন।
সভায় উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি পৌর মেয়র আলহাজ্ব আবদুল মনাফ, উপজেলা আওয়ামীলীগ যুগ্ন সাধারণ সম্পাদক লুৎফুর রহমান,সাবেক পৌর মেয়র মিজানুর রশীদ ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগ প্রচার সম্পাদক আবদুল জব্বার,সাংস্কৃতিক সম্পাদক মুজিবুর রহমান,সহ দপ্তর সম্পাদক মাসুম আহমদ, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া,উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম প্রমুখ

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com