মহান বিজয় দিবস উপলক্ষে জগন্নাথপুর উপজেলা ও পৌর শাখার আয়োজনে আজ বৃহস্পতিবার সকালে শহীদের স্বরণে স্থানিয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধান্জলি জ্ঞাপন করা হয়।। এর আগে জগন্নাথপুর পৌর শহরের পৌর পয়েন্ট থেকে বিজয় র্যালি বের করে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ শেষে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে স্থানিয় মুক্তিযাদ্ধা পয়েন্টে এসেএক পথসভায় মিলিত হন।
জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রা সাদ মাষ্টারের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল উদ্দিন আহমেদের পরিচালনায এতে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা বিএনপি, জগন্নাথপুর পৌর বিএনপির নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। পথসভায় সভাপতির বক্তব্যে আবু হোরায়রা সাদ মাষ্টার মহান স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান সহ সকল বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে সকল বীর শহীদের মাগফিরাত কামনা করে বলেন,বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবী করেন এবং দ্রুত তাঁকে বিদেশে পাঠিয়ে উন্নত চিকিৎসার জন্য আহবান জানান।
প্রেস বিজ্ঞপ্তি
Leave a Reply