1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
মাদ্রাসার ছাদে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ৫ ছাত্রী, তিনজনের অবস্থা আশঙ্কাজনক দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী মানবকল্যাণের তাগিদ দিয়েছে ইসলাম পড়তে-লিখতে না জেনেও ৭১ বছর বয়সে হাফেজা হলেন মিশরীয় নারী জগন্নাথপুরে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন  এক যুগপূর্তি উৎসব,মানবতার সেবায় আলোর মশাল জ্বেলে যাচ্ছে ‘স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর’ প্রাথমিকের নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের যে আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী ১২ বছরের ভালোবাসায় মানুষের পাশে ‘স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর’ পুলিশের কেউ কেউ ফ্যাসিবাদীদের তথ্য দিচ্ছেন, রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের উদ্দেশে রওনা দিলেন প্রধানমন্ত্রী

মাদ্রাসার ছাদে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ৫ ছাত্রী, তিনজনের অবস্থা আশঙ্কাজনক

  • Update Time : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মাদ্রাসার ছাদে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচ ছাত্রী দগ্ধ হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) সাড়ে পাঁচটার দিকে কাশিপুর হাজীপাড়া এলাকার মালেহা মহিলা মাদ্রাসায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে ঘটনার বিস্তারিত জানা যায়নি।

‎দগ্ধ ছাত্রীরা হলেন—জিদনী (১৪), লামিয়া (১৩), সুমাইয়া (১৩), আসিয়া (১২) ও আতিয়া (১১)। ঘটনার পর তাদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

‎জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, দগ্ধ পাঁচ ছাত্রীকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

‎রাত ১২টার দিকে হাসপাতাল থেকে পাওয়া প্রতিবেদন অনুযায়ী, দগ্ধদের মধ্যে জিদনীর শরীরের ৮২ শতাংশ, লামিয়ার ৫৫ শতাংশ এবং আতিয়ার ৪৫ শতাংশ দগ্ধ হয়েছে। এই তিন ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। এছাড়া সুমাইয়া ও আসিয়ার মধ্যে একজনের শরীরের ১৩ শতাংশ এবং অপরজনের ৭ শতাংশ পুড়ে গেছে।

‎হাসপাতাল সূত্রে জানা গেছে, বিকেলে কয়েকজন শিশু মাদ্রাসার ছাদে খেলতে গেলে বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে পাঁচজন আহত হয়। পরে তাদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

‎চিকিৎসকরা জানিয়েছেন, রোববার সকালে দগ্ধ ছাত্রীদের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জানা যাবে।

সূত্র-যুগান্তর

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com