1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা

মানুষের জন্য আল্লাহর উপদেশ এবং সতর্কবাণী

  • Update Time : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫২৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
পবিত্র কোরআনে মহান আল্লাহ তায়ালা বলেছেন, আল্লাহর ভয়ে ভীত হওয়ার ব্যাপারে। সুরা মুমিনুন এর ৫৭ নম্বর আয়াতে ইরশাদ হয়েছে, (তারাই কল্যাণের পথে অগ্রগামী) যারা তাদের প্রতিপালকের ভয়ে ভীত।
এছাড়া একই সুরার ৬২ নম্বর আয়াতে বলা আছে, আমি কাউকে তার সাধ্যাতীত দায়িত্ব অর্পণ করি না। আমার কাছে আছে এক কিতাব যা সত্য ব্যক্ত করে এবং তাদের ওপর জুলুম করা হবে না।
কোরআনের বাণী উপেক্ষা না করার বিষয়েও উল্লেখ রয়েছে। ইরশাদ হয়েছে, আমার আয়াত তোমাদের কাছে তিলাওয়াত করা হতো, কিন্তু তোমরা পেছন থেকে সরে পড়তে; দম্ভভরে এই বিষয়ে অর্থহীন গল্প-গুজব করতে। (সুরা : মুমিনুন, আয়াত : ৬৭)

আরো ইরশাদ হয়েছে, নাকি তারা (বিপথগামীরা) তাদের রাসুলকে চেনে না বলে তাঁকে অস্বীকার করে? (সুরা : মুমিনুন, আয়াত : ৬৯)

একই সুরার ৭১ নম্বর আয়াতে বলা হয়েছে, সত্য যদি তাদের কামনা-বাসনার অনুগামী হতো, তবে বিশৃঙ্খল হয়ে পড়ত আকাশমণ্ডলী, পৃথিবী ও তাদের মধ্যবর্তী সব কিছু; বরং আমি তাদের দিয়েছি উপদেশ। কিন্তু তারা উপদেশ থেকে মুখ ফিরিয়ে নেয়।

কালের কণ্ঠ

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com