1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা

মানুষ হত্যা জঘন্য অপরাধ

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ২০৯ Time View

মানুষ শ্রেষ্ঠ জীব। আল্লাহ মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতি দান করেছেন। মনের আবেগ-অনুভূতি ব্যক্ত করার জন্য ভাষা দিয়েছেন। ভালো-মন্দ বোঝার জন্য বিবেক-বুদ্ধি দান করেছেন। উত্তম খাদ্য ও উপার্জন শক্তি দিয়েছেন। তাদের রয়েছে পরিবার, সমাজ ও রাষ্ট্রব্যবস্থা। সব সৃষ্টিকে তাদের অনুগত করেছেন। জ্ঞানের কারণে ফেরেশতাদের সামনে তাদের সম্মানিত করেছেন। তাই মানুষের প্রাণের মূল্য পৃথিবীতে সবচেয়ে মূল্যবান। বিদায় হজের ভাষণে রাসুল (সা.) বলেছেন, ‘সাবধান, তোমাদের একজনের জানমাল অন্যের জন্য সম্মানিত, যেমন আজকের এই দিন, এই মাস ও এই শহর সম্মানিত।’ (মুসলিম: ১২১৮)
তবে দুঃখজনক হলেও সত্য, দিন দিন মানুষের জীবন মূল্যহীন হয়ে পড়ছে। অর্থসম্পদ ও ক্ষমতা প্রধান লক্ষ্যে পরিণত হচ্ছে। জুলুম-নির্যাতন ও খুনের ঘটনা বাড়ছে। মানুষ হত্যা জঘন্যতম অপরাধ। ইসলামের দৃষ্টিতে একজন মানুষকে হত্যা করা পুরো মানবজাতিকে হত্যা করার শামিল। আল্লাহ তাআলা বলেন, ‘যে ব্যক্তি প্রাণের বিনিময়ে প্রাণ অথবা বিশৃঙ্খলা সৃষ্টি ছাড়া কাউকে হত্যা করে, সে যেন সব মানুষকে হত্যা করে। আর যে ব্যক্তি কারও জীবন রক্ষা করে, সে যেন সব মানুষের জীবন রক্ষা করে।’ (সুরা মায়িদা: ৩২)

পরকালে হত্যাকারীর শাস্তি চিরস্থায়ী জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, ‘যে ব্যক্তি কোনো মুসলিমকে জেনেশুনে হত্যা করবে, তার ঠিকানা জাহান্নাম। সেখানে সে স্থায়ীভাবে থাকবে। আল্লাহ তার ওপর গজব নাজিল করবেন, তাকে অভিশাপ দেবেন এবং তার জন্য প্রস্তুত রেখেছেন মহা শাস্তি।’ (সুরা নিসা: ৯৩)

হত্যাকাণ্ড বন্ধের জন্য ইসলাম কিসাসের (প্রাণের বিনিময়ে প্রাণ) মতো কঠোর আইন প্রণয়ন করেছে। বাহ্যত দৃষ্টিতে কঠোর মনে হলেও তাতে রয়েছে সামগ্রিক কল্যাণ। মানুষ যেহেতু শ্রেষ্ঠ জীব, তাই তার হত্যার শাস্তিও কঠোর। আল্লাহ বলেন, ‘কিসাসের মধ্যে রয়েছে তোমাদের জীবন রক্ষার ব্যবস্থা, যাতে তোমরা সাবধান হতে পারো।’ সুরা বাকারা: ১৭৯)

সৌজন্যে আজকের পত্রিকা।

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com