1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা

মারধরে নারীর গর্ভপাত

  • Update Time : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৫২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
স্বামীর মারধরে ইয়াসমিন আক্তার (৩০) নামের চার মাসের অন্তঃসত্ত্বা নারীর গর্ভপাত হওয়ার ২৪ ঘণ্টা পার হলেও কোনো মামলা হয়নি। আর্থিক অসচ্ছলতা ও মামলাসংক্রান্ত জটিলতার কারণে মামলা না করার সিদ্ধান্ত নিয়েছে নির্যাতনের শিকার ওই নারীর পরিবার।

অসুস্থ ইয়াসমিন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের ২১২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। ইয়াসমিন সুস্থ আছেন জানিয়ে আজ মঙ্গলবার দুপুরে তাঁর ছোট ভাই পোশাককর্মী আবুল হোসাইন মুঠোফোনে জানান, ‘বাবা মৃত। গার্মেন্টেসে কাজ করে বৃদ্ধা মাকে নিয়ে থাকি। আমরা এ ঘটনার বিচার চাই। কিন্তু বিচার পেতে হলে মামলা করতে হবে, আইনজীবী নিয়োগ দিতে হবে। সে জন্য অনেক টাকার প্রয়োজন। টাকা না থাকায় মামলা না করার সিদ্ধান্ত নিয়েছি।’ তবে সরকারি–বেসরকারি কোনো সংস্থা ইয়াসমিনের পক্ষে মামলা লড়তে চাইলে পরিবারের পক্ষ থেকে মামলা করা হবে বলে জানান তিনি।

এর আগে গতকাল সোমবার দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের নতুন বান্টি গ্রামে স্বামী আজিজুল ইসলামের (৩৮) মারধরেরর শিকার হন চার মাসের অন্তঃসত্ত্বা ইয়াসমিন। আজিজুল মারধরের একপর্যায়ে ইয়াসমিনের পেটে আঘাত করলে গর্ভপাত হয় ইয়াসমিনের। পেশায় ডাইং ব্যবসায়ী আজিজুল ওই গ্রামের মো. আবদুল্লাহর ছেলে। ইয়াসমিন আক্তার একই ইউনিয়নের পাঁচরুখি এলাকার মৃত আবদুল কুদ্দুসের মেয়ে।

গতকালের ঘটনা সম্পর্কে নির্যাতনের শিকার নারীর ভাই আবুল হোসাইন বলেন, প্রায় ১৪ বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় ইয়াসমিনের। ইয়াসমিন ও আজিজুলের সংসারে তিন সন্তান আছে। এরই মধ্যে আজিজুল পরকীয়ায় জড়ালে প্রায়ই এ নিয়ে তাঁদের ঝগড়া হতো। ঝগড়ার জেরে মারধরের শিকার হতেন ইয়াসমিন। একই কারণে গতকাল তাঁদের মধ্যে আবার ঝগড়া শুরু হলে অন্তঃসত্ত্বা ইয়াসমিনকে মারধর ও পেটে আঘাত করেন আজিজুল। এতেই গর্ভপাত হয় ইয়াসমিনের।

আজ বেলা তিনটা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম।  তিনি বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে পুলিশ ঘটনার বর্ণনা শুনেছে। তবে কেউ অভিযোগ না করায় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

সৌজন্যে প্রথম আলো

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com