1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫

মার্চ-এপ্রিলে ডলারের ঘাটতি থাকবে না- পরিকল্পনা মন্ত্রী

  • Update Time : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ২১৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সুনামগঞ্জে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, সারাবিশ্বে মূল্যস্ফীতি কমে আসছে। গত তিনমাসে বাংলাদেশেও মূল্যস্ফীতি কিছুটা কমেছে। আশা করি ডিসেম্বর মাসে আরোও কমবে। সার্বিকভাবে দেশের মূল্যস্ফীতি ভালো আছে।
মন্ত্রী আরও বলেন, টাকা থাকলেই অপচয় করা যাবে না, দেশে ডলার সংকট নয়, ঘাটতি আছে, নতুন বছরের মার্চ কিংবা এপ্রিলে দেশে ডলারের ঘাটতি থাকবে না।
মন্ত্রী বলেন, এক সময় বাংলাদেশে বিদ্যুৎ ছিল না, খাদ্যের অভাব ছিল। চারদিকে ছিল মারামারি আর রাহাজানি। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশের চারদিকে শুধু উন্নয়ন আর উন্নয়ন। দেশের মানুষ শান্তিতে রাস্তা দিয়ে চলাফেরা করতে পারছে। ঘরে ঘরে বিদ্যুৎ আছে। খাদ্য আছে। এক কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশের যে উন্নয়ন হয়েছল তা অতীতের কোন সরকার করতে পারেনি। তাই আগামী নির্বাচনে দেশের মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় নিয়ে আসবে।
শনিবার দুপুরে জেলা স্টেডিয়ামে সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে দুইদিন ব্যাপী কুস্তি খেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি এইসব কথা বলেন।
মন্ত্রী বলেন, একটি গোষ্ঠি নানাভাবে গুজব ছড়িয়ে দেশের মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে। বাংলাদেশের মানুষ এখন শান্তি চায়, উন্নয়ন চায়।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, স্থানীয় সরকার শাখার উপ পরিচালক মো. জাকির হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদার রেজা চৌধুরী প্রমুখ।
দুই দিনের প্রতিযোগিতা সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, জামালগঞ্জ ও শান্তিগঞ্জ উপজেলার ৫টি টিম এই কুস্তি খেলায় অংশগ্রহণ করে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com