1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫

মালয়েশিয়ায় বাংলাদেশের সাবেক হাইকমিশনার গ্রেপ্তার

  • Update Time : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৭১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

মালয়েশিয়ায় বাংলাদেশের সাবেক হাইকমিশনার এম খায়রুজ্জামানকে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন পুলিশ।

মালয়েশিয়ার ইংরেজি দৈনিক দ্য স্টার এক প্রতিবেদনে বলেছে, দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী হামজাহ জাইনুদিন বাংলাদেশের সাবেক হাইকমিশনারকে গ্রেপ্তারের বিষয়টি সম্পর্কে অবগত আছেন। বৃহস্পতিবার তিনি দ্য স্টারকে বলেন, আইন মেনেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একটি অভিযোগ রয়েছে এবং তাকে গ্রেপ্তারের ব্যাপারে তার নিজের দেশ থেকে অনুরোধ ছিল।

এদিকে মালয়েশিয়া প্রবাসী এক বাংলাদেশিও সমকালক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, খায়রুজ্জামানকে বুধবার সকালে কুয়ালালামপুরের আমপাং এলাকায় তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

ওই প্রবাসী বলেন, ‘মনে করা হচ্ছে তাকে দ্রুত মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো হবে।’

এম খায়রুজ্জামান ১৯৭৫ সালের ৩ নভেম্বর কারাগারে চার জাতীয় নেতা হত্যায় অভিযুক্ত ছিলেন। মালয়েশিয়ায় তিনি এক দশকেরও বেশি সময় ধরে শরণার্থী হিসেবে বসবাস করছেন।

এদিকে গ্রেপ্তারের পর খায়রুজ্জামানের আইনজীবী অবিলম্বে তার মুক্তি দাবি করে মালয়েশিয়া কর্তৃপক্ষকে আইনি নোটিশ দিয়েছেন।

এ ব্যাপারে যোগাযোগ করার চেষ্টা করেও মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের দায়িত্বশীল কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।

তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, গ্রেপ্তারের ঘটনা সত্য। পরে বিস্তারিত জানানো হবে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com