1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম:
সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী

মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৫৩

  • Update Time : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১
  • ৩০৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

মেক্সিকোর দক্ষিণাঞ্চলে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫৩ জনের মৃত্যু হয়েছে। একটি ট্রেইলার ও ট্রাকের সংঘর্ষে আরও অন্তত ৫৮ জন আহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার দুর্ঘটনাটি ঘটে।

দেশটির সিভিল ডিফেন্সের তরফে বলা হয়, টুক্সটলা গুতিয়েরেজ শহরের বাইরে মহাসড়কের একটি বিপজ্জনক বাঁকে ট্রেইলাটি উল্টে যায়। দুর্ঘটনায় হতাহতদের বেশিরভাগই অভিবাসনপ্রত্যাশী। দুর্ঘটনায় বেঁচে যাওয়া ব্যক্তিদের অনেকেই বলেছেন, তারা গুয়েতেমালা থেকে এসেছেন। ধারণা করা হচ্ছে, তারা ভিন্ন ভিন্ন দেশের নাগরিক।

মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী মার্সেলো ইব্রার্ড এক টুইট বার্তায় নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানান এবং বলেন, হতাহতদের মধ্যে অভিবাসনপ্রত্যাশীরাও রয়েছেন।।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com