1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী হাইকোর্টের নির্দেশনায় দায়িত্বে ফিরলেন সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান

মোদির সমালোচনায় মনমোহন সিং

  • Update Time : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১৬
  • ৫০১ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: রুপির বড় অংকের নোট বাতিল করায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কড়া সমালোচনা করলেন সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। তিনি সরকারের এ কর্মকা-কে কেন্দ্রীয় সরকারের বিরাট এক অব্যবস্থাপনা বলে আখ্যায়িত করেছেন। আজ রাজ্যসভায় বক্তব্য রাখেন মনমোহন সিং। তিনি নরেন্দ্র মোদির প্রতি প্রশ্ন রাখেন। নোটকে কেন্দ্র করে ৬০ থেকে ৬৫ জন মানুষ প্রাণ হারিয়েছেন। আমি প্রধানমন্ত্রীর কাছে জানতে চাই, তিনি কি এমন কোনো দেশের নাম বলতে পারেন যেখানে মানুষ তার অর্থ জমা রাখে। কিন্তু সেই অর্থ তুলতে পারে না? ব্যাংক ও এটিএম বুথের বাইরে দাঁড়িয়ে থাকতে থাকতে যেসব মানুষ মারা গেছেন তাদের উল্লেখ করে তিনি এ প্রশ্ন ছুড়ে মারেন নরেন্দ্র মোদির দিকে। সাবেক এ প্রধানমন্ত্রী বলেন, তিনি কালো টাকার বিরুদ্ধে। প্রধানমন্ত্রী মোদি বলেছেন, সন্ত্রাস কমাতে নোট বাতিলকরণ সাহায্য করবে। এটাই এক্ষেত্রে ভাল উপায়। মনমোহন সিং বলেন, আমি এ যুক্তির বিরোধী নই। কিন্তু তার নীতি বাস্তবায়নে ‘মনুমেন্টাল মিসম্যানেজমেন্ট’ বা মারাত্মক রকম ভুল ব্যবস্থাপনা রয়েছে। সরকার এক্ষেত্রে যে নীতি গ্রজণ করেছে তাতে জনগণ আস্থা হারিয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন ৫০দিন অপেক্ষা করুন। কিন্তু গরিব মানুষের কাছে ৫০ দিন তো ভয়াবহ ক্ষতিকর। এক্ষেত্রে নীতি বাস্তবায়নে গঠনমুলক কিছু প্রস্তাব বা পদক্ষেপ নেয়া উচিত ছিল প্রধানমন্ত্রীর। তিনি আরও বলেন, ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিল করায় মারাত্মক দুর্ভোগ পোহাচ্ছে গ্রামের মানুষজন। গ্রাম এলাকায় যেসব কো-অপারেটিভ ব্যাংকিং খাত আছে সেগুলো অচল হয়ে আছে। এতে কৃষি ও ক্ষুদ্র শিল্প ক্ষতিগ্রস্ত হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com