1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি লিবিয়া থেকে মানবিক সহায়তায় দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ৩ টাকা বিদেশফেরত কর্মীদের ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ, আবেদন করবেন যেভাবে সিলেটে টায়ার পুড়িয়ে নাশকতা, আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন ৩ লাখ ছাত্রী পাবে বাইসাইকেল, মান যাচাইয়ে নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

মৌলভীবাজারে দুই সিএনজির সংঘর্ষে ৩ যুবক নিহত

  • Update Time : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

মৌলভীবাজারের রাজনগরে দুটি সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৩ যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও চারজন। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কের ময়নার দোকান এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- রাজু আহমদ (২০), শাহেল আহমদ (২২), ফাহিম ওরফে নাইম আহমদ (২০)। এরমধ্যে রাজু ও শাহেল ঘটনাস্থলেই মারা যান। আর হাসপাতালে নেওয়ার পর নাইমের মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুটি সিএনজির একটি রাজনগরের দাশটিলা থেকে তারাপাশা এলাকায় ও অপরটি কলেজ পয়েন্ট থেকে দাশটিলা গ্রামে যাচ্ছিল। এসময় রাজনগর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের পার্শবর্তী মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কের ময়নার দোকান এলাকায় উভয়টি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সিএনজর চালক বাছিত মিয়ার ছেলে রাজু আহমদ (২০) নিহত হন। সিলেট ওসমানী মেডকেল কলেজে যাওয়ার পথে অপর সিএনজি চালক কুদ্দুস মিয়ার ছেলে শাহেল আহমদ (২২) ও মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে নেয়ার পর ফাহিম ওরফে নাইম আহমদ (২০) নিহত হন।

 

এছাড়া আহতরা হলেন, দাশটিলা গ্রামের আমজদ মিয়ার স্ত্রী সেনাই বেগম (৫০) ও তার দুই মেয়ে রিমা বেগম (১৫) ও পিমা বেগম (১২) গুরুতর আহত হন। তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাজনগর থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) আব্দুস সালেক। তিনি জানান, আহত ৪ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com