1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত বিদেশের মোহ ছেড়ে দেশেই উদ্যোক্তা, জগন্নাথপুরে যাত্রা শুরু করল ‘CAHAPH CLOTHING’

পাকিস্তানে ভারি বৃষ্টিতে ২২ জনের মৃত্যু

  • Update Time : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ১৪৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটাসহ অনেকগুলো জেলায় ভারি বৃষ্টি, বজ্রঝড় ও শিলাবৃষ্টি অব্যাহত আছে, এ সময় বিভিন্ন ঘটনায় অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে।

শনিবার কোয়েটা উপত্যকায় সারাদিন ধরে স্বল্প বিরতি দিয়ে দিয়ে ভারি বৃষ্টি, বজ্রঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। এতে কোয়েটা নগরীর প্রধান সড়ক ও রাস্তাগুলো পানিতে তলিয়ে যায়। হড়কা বানে বহু ঘরবাড়ি ভেসে যায়।

ইরান থেকে তরলীকৃত পেট্রলিয়াম গ্যাস (এলপিজি) নিয়ে আসা বড় ধরনের একটি ট্যাঙ্কার নোশকি জেলায় কোয়েটা-তাফতান মহাসড়কে হড়কা বানের তোড়ে উল্টে পাশের নালায় পড়ে যায়। হড়কা বানের ধাক্কায় ট্যাঙ্কারটি মহাসড়ক থেকে সরে যেতে থাকলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, এক পর্যায়ে যানটি স্রোতের সঙ্গে ভেসে যায়।

তবে ট্যাঙ্কারটির চালক ও এতে থাকা অন্যরা নিরাপদে সরে যেতে সক্ষম হন বলে জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম ডন অনলাইন।

স্থানীয় বোলান নদী, নারি গাজ-মুলা নদী ও অন্যান্য অস্থায়ী স্রোতস্বিনীগুলো বন্যার পানিতে উপচে পড়ছে। এসব নদীর অববাহিকা অঞ্চলে প্রচুর বৃষ্টি হচ্ছে।

একটানা বৃষ্টির কারণে বেলুচিস্তানের উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা হ্রাস পেয়েছে। এতে ঘরবাড়ি গরম রাখতে স্থানীয় বাসিন্দারা গ্যাস হিটার ব্যবহার করতে ও গরম কাপড় পড়তে বাধ্য হচ্ছেন।

চলতি মাসে এর আগেও দুইবার বেলুচিস্তানে টানা ভারি বৃষ্টি হয়েছে। তখনও প্রদেশটির রাজধানী শহর কোয়েটার বহু এলাকা তলিয়ে গিয়েছিল। এবারও নগরীর বহু এলাকা তলিয়ে যায়। এতে নগরীর নিচু এলাকাগুলো শুধু না মূল এলাকাগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। নগরীর মূল এলাকার প্রায় সব রাস্তা ও বাজার হাঁটু সমান পানিতে ডুবে যায়।

পাকিস্তানের আবহাওয়া বিভাগ বেলুচিস্তানের বিভিন্ন এলাকায় বজ্রঝড়সহ আরও বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com