1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস-নাসীরুদ্দীন পাটোয়ারসহ আহত অনেকে জগন্নাথপুরে বিএনপির জরুরি সভা সম্পন্ন: ১০ আগস্টের মধ্যে ওয়ার্ড কমিটি গঠনের নির্দেশ জগন্নাথপুরে সেলিম মিয়া হত্যা মামলার ৮ আসামী গ্রেপ্তার জগন্নাথপুরে ৩৪ লাখ টাকার কৃষি ঋণ পেলেন ১৮ জন কৃষক দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু সুনামগঞ্জের সব উপজেলায় হাওরভাতা চালুর দাবি এমপি নুরুলের ‘রাতের ভোটের’ সুনামগঞ্জের সাবেক জেলা প্রশাসক আব্দুল আহাদ সহ ৩২ ডিসি বাধ্যতামূলক অবসরে কোরআনের যে আয়াত মানবজীবনের পূর্ণাঙ্গ জীবনবিধান জগন্নাথপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত জগন্নাথপুরে মা ও শিশুর সামাজিক সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

যারা বিএনপিকে ফ্যাসিবাদ বলে, তাদের ‘জ্ঞানের অভাব’ রয়েছে: মির্জা ফখরুল

  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ১৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

যারা বিএনপিকে ফ্যাসিবাদ বলে, তাদের ‘জ্ঞানের অভাব’ রয়েছে বলে মন্তব্য করেছেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘বিএনপি গণতান্ত্রিক দল, আর জামায়াতে ইসলামী গণতান্ত্রিক দল কি-না তাদের দলের নেতারাই তা বিবেচনা করবেন।’
সোমবার রংপুর টার্মিনালস্থ বিআরডিবি’র বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন শেষে জামায়াতে ইসলামীর উদ্দেশে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, ‘আমরা পরিষ্কার করে বলি, আমরা গণতান্ত্রিক দল। দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে জনগণের ভালোবাসা ও ভোট নিয়ে আমরা আজকে সংসদে দুই তৃতীয়াংশ আসন লাভ করেছি, সরকার গঠন করেছি। একবার নয়, বিএনপি পাঁচ পাঁচবার রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব পেয়েছে। আর জামায়াতে ইসলামীর আমীর সাহেব তাদের গঠনতন্ত্র পড়ে দেখবেন, উনারা গণতান্ত্রিক দল কি-না সেটা উনারাই বিবেচনা করবেন।’

তিনি বলেন, ‘সংবিধান অনুযায়ী যথা সময়ে প্রেসিডেন্ট নির্বাচন হবে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেয়া হবে।’

মন্ত্রী বলেন, ‘সরকারের ক্ষমতায় আসার মাত্র চার মাস হয়েছে। এরমধ্যে সরকার কৃষি উন্নয়নের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মাফ করে দিয়েছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী কৃষিতে সবচেয়ে বেশি বরাদ্দ দেয়ার ঘোষণা দিয়েছেন। সেই সাথে কৃষিকে লাভজনক করার জন্যে যতটুকু ব্যবস্থা নেয়া দরকার তা সরকার গ্রহণ করে। কৃষিপণ্যগুলোকে প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণের জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে এবং কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা হবে।

স্থানীয় নির্বাচনের বিষয়ে মন্ত্রী বলেন, ‘এই বছরের শেষে নয় তো আগামী বছরের শুরুতে স্থানীয় নির্বাচন হবে।’

এ সময় রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সূত্র মানব জমিন

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com