1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

যুক্তরাজ্যে আল মদিনা জামে মসজিদ কমিটির উদ্যাগে আলোচনাসভা ও মধাণ্যভোজ অনুষ্ঠিত 

  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ২১ Time View

যুক্তরাজ্য প্রতিনিধি -যুক্তরাজ্য লিডস বিষ্ঠন- আল মদিনা জামে মসজিদের সদ্য খরিদকৃত সাউথ লিডস বাংলাদেশি কমিউনিটি সেন্টার উপলক্ষে আল মদিনা জামে মসজিদ ম্যানেজমেন্ট কমিটি কর্তৃক এক আলোচনা সভা ও মধান্য ভোজের আয়োজন করা হয়। ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বিষ্ঠন, হলব্যাক ও মিডলটনের বাংলাদেশী বসবাসকারীদের নিয়ে এক মিলন মেলায় পরিণত হয়। আল মদিনা জামে মসজিদের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক  পীর জিলানীর সভাপতিত্বে ও

আলমদিনা জামে মসজিদের সেক্রেটারি মো আবু খালেদের পরিচালনায় আলোচনা সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন অত্র এলাকার বিশিষ্ট মুরুব্বী  ড. মুজাহিদ।

  স্বাগত বক্তব্যে রাখেন অত্র মসজিদের ভাইস চেয়ারম্যান সৈয়দ জহরুল ইসলাম, প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহজালাল জামে মসজিদের সাবেক চেয়ারম্যান  আবুল আবেদীন , বিশেষ বক্তব্য রাখেন আল মদিনা জামে মসজিদের চেয়ারমান  আলহাজ্ব গিয়াস উদ্দিন এবং সাবেক চেয়ারম্যান ও বর্তমান ট্রেজারার মোহাম্মদ বাবুল আহমেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এলাকার স্থানীয় কাউন্সিলর, মো আব্দুল হান্নান, মুহাম্মদ ইকবাল, জালাল উদ্দিন, মুরুব্বি ও বিশিষ্টজনদের মধ্যে উপস্হিত ছিলেন শাহজালাল জামে মসজিদের চেয়ারম্যান  বদর আহমেদ, হাজী আব্দুল ওয়াদুদ,হাজী আব্দুল তাহিদ,অত্র মসজিদের ট্রাস্টিবৃন্দ  সৈয়দ হায়দার আলী, সৈয়দ রফিকুল হক, রফু মিয়া,ও ম্যানেজমেন্ট কমিটির সহকারী ট্রেজারার জিয়াউল হক এবং কার্যকরী সদস্য হাজী হাসন আলী, জাকির হোসেন, জামাল হুসাইন, সাবাজ আলী, হাজী নাসির উদ্দিন খান, কমর উদ্দিন, মাসুম আহমেদ প্রমুখ। পরে অনুষ্ঠানের সভাপতি পীর জিলানী স এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতামুলক ও শুকুরানা বক্তব্যের পর অত্র মসজিদের খতিব  হাফিজ হামিদ আলী সাহেবের বিশেষ মোনাজাতের মধ্যদিয়ে শতশত মানুষের মধান্য ভোজের মাধ্যমে  অনুষ্ঠানের সমাপ্তি হয় ।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com