1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বেনজীরকে ফিরিয়ে দিতে আমিরাত সরকার এখনও কিছু জানায়নি: স্বরাষ্ট্রমন্ত্রী ধর্মীয় সম্প্রীতির ক্ষেত্রে বাংলাদেশের মতো দেশ পৃথিবীতে দ্বিতীয়টি নেই: খন্দকার মুক্তাদির চীন বাংলাদেশের গুরুত্বপূর্ণ সহযোগি: শি জিনপিং জগন্নাথপুরে অবরুদ্ধ ৫ পরিবারকে উদ্ধার, দখলমুক্ত জমিতে লাল নিশানা ট্রাম্পের বিরুদ্ধে আইসিসির বিচারকদের মামলা পবিত্র আশুরা আজ বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই সুরঞ্জিত সেন হত্যাচেষ্টা মামলায় একজনের মৃত্যুদন্ড, আরিফ-বাবরসহ ৯ জন খালাস দেশে ৮২ লাখ মানুষ মাদকে আসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী চীনের মন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক: তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহযোগিতা করবে চীন

যুক্তরাজ্যে দুই ট্রেনের সংঘর্ষ, হতাহত ৯০

  • Update Time : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ২৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

যুক্তরাজ্যের রাজধানী লন্ডন থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তরে দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে।  এতে একজন নিহত এবং অন্তত ৮৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ।

স্থানীয় সময় শুক্রবার (১৯ ‍জুন) বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে বেডফোর্ডের দক্ষিণে রেললাইনে এই দুর্ঘটনা ঘটে। এতে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেন জড়িত ছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক যাত্রীর প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, একটি ট্রেনের সামনের অংশ অন্য ট্রেনের পেছনের অংশের সঙ্গে জড়িয়ে গেছে। তবে ট্রেনের বগিগুলো রেললাইনের ওপরই সোজাভাবে দাঁড়িয়ে ছিল।

এক বিবৃতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, ‘যিনি প্রাণ হারিয়েছেন তার পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। একই সঙ্গে গুরুতর আহতদের প্রতিও আমার সহানুভূতি রয়েছে।’

ইস্ট অব ইংল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিস জানায়, দুর্ঘটনার পর বড় ধরনের উদ্ধার তৎপরতা চালানো হয়েছে। ঘটনাস্থলে ২০টির বেশি অ্যাম্বুলেন্স এবং ছয়টি এয়ার অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ১১ জন খুবই গুরুতর আহত হয়েছেন, ২২ জন গুরুতর আহত হয়েছেন এবং আরও ৫৬ জন সামান্য আহত হয়েছেন।

পুলিশের উপপ্রধান কর্মকর্তা স্টুয়ার্ট ক্যান্ডি বলেন,  দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে জরুরি সেবার সদস্যরা ব্যাপকভাবে কাজ করছেন এবং কীভাবে এ ঘটনা ঘটেছে তা তদন্ত করা হচ্ছে।  সৌজন্যে যুগান্তর

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com