1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে নৌকাডুবিতে নিহত ৪ পরিবারের পাশে জামায়াত জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৪ জনের মৃত্যু, গ্রামজুড়ে শোকের মাতম বিয়ের চার মাসের মাথায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আদালতে আত্মসমর্পণ করলেন জগন্নাথপুরের ছাত্রলীগ নেতা বাংলাদেশ-নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দীর্ঘ হবে: মির্জা ফখরুল সরকারের নয়, রাষ্ট্রের বিরুদ্ধে বলা অপরাধ : তথ্যমন্ত্রী জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনুকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ ‘কিছু বুঝে উঠার আগেই নৌকাটি ডুবে গেল’ নৌকাডুবির ঘটনায় চারজনের মৃত্যুতে এমপি কয়ছর আহমেদের শোক জগন্নাথপুরে নৌকাডুবি: স্বামীহারা, দিশেহারা সম্পা

যুক্তরাজ্য প্রবাসী অভিভাবকের হাতে শিক্ষক লাঞ্ছিত

  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ২৩ Time View

স্টাফ রিপোর্টার-
সুনামগঞ্জের জগন্নাথপুরে শিক্ষার্থীকে শাসন করার অপরাধে যুক্তরাজ্য প্রবাসী এক অভিভাবকের হাতে চার বছর পর লাঞ্ছিত হয়েছেন এক শিক্ষক। এঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। নিরাপত্তাহীন শিক্ষক জগন্নাথপুর থানায় সাধারণ ডায়েরি রজু করেছেন।
পুলিশ এলাকাবাসী ও ভুক্তভোগী শিক্ষক জানান,উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক দিলীপ চন্দ্র দাস ২০২২ সালে দশম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থী দিদার হোসেন (১৯) কে পরীক্ষা চলাকালে অসৎ উপায় অবলম্বনের চেষ্টাকালে বাধা প্রদান করে শিক্ষার্থীকে মৌখিক শাসন করেন। এঘটনায় পরদিন ওই শিক্ষার্থীর পিতা সৈয়দপুর মল্লিকপাড়া এলাকার বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী দুদু মিয়া বিদ্যালয়ে এসে শিক্ষকের সঙ্গে দুব্যবহার করেন৷ পরে এলাকার লোকজনের মধ্যস্হতায় বিষয়টি আপোষে নিস্পত্তি হয়। তিনি ফিরে যান যুক্তরাজ্যে। সম্প্রতি তিনি দেশে আসেন। গত ৪ জানুয়ারি শিক্ষক দিলীপ চন্দ্র দাস বিদ্যালয়ে যাওয়ার পথে ওই শিক্ষার্থীর বাবা দুদু মিয়া তাঁর বাড়ির সামনে মল্লিকপাড়া পয়েন্টে শিক্ষক দিলীপ চন্দ্র দাস কে পেয়ে ‘তুই আমার ছেলেকে মারছিলেনি বলে শিক্ষকের শার্টের কলারে ধরে এলোপাতাড়ি কিল ঘুষি মারতে থাকেন। এক পর্যায়ে প্রাণনাশের উদ্দেশ্যে ইট দিয়ে আঘাত করতে উদ্যত হলে আশপাশ লোকজন এসে শিক্ষককে তার কবল থেকে উদ্ধার করে নিরাপদে বিদ্যালয়ে পৌঁছে দেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষয়টি এলাকাবাসীকে জানালে এলাকার লোকজন আপোষ নিস্পত্তির চেষ্টা করে। পরে ১১ জানুয়ারি এ ঘটনার বিচার দাবি করে সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা মিছিল বের করলে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে বিচারের আশ্বাস দিয়ে নিবৃত্ত করে।
দিলীপ চন্দ্র দাস বলেন, চার বছর আগের ঘটনা নিস্পত্তি হওয়ার পর তিনি আমার ওপর এভাবে আক্রমণ করবেন তা আমি ভাবতে পারিনি। আমার ওপর আক্রমণের ঘটনায় আমি বাকরুদ্ধ। বর্তমানে আমি চরম নিরাপত্তাহীনতায় ভূগছি। জগন্নাথপুর থানায় সাধারণ ডায়েরি দায়ের করেছি।
জগন্নাথপুর থানার উপ পরিদর্শক দিপংকর হালদার বলেন, শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় শিক্ষার্থীদের মিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিক্ষক একটি সাধারণ ডায়েরি করেছেন। পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com