1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

যুক্তরাষ্ট্রের লোভনীয় প্রস্তাবেও জিদানের ‘না’

  • Update Time : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
  • ১৭৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
চার বছরের পরিকল্পনা মাথায় রেখে আগামী ফিফা বিশ্বকাপের যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র একজন ভালো কোচের খোঁজ করছিল। সবার আগে তাদের ভাবনায় আসেন ফ্রান্সের প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়ক জিনেদিন জিদানের নাম। লোভনীয় প্রস্তাবও দিয়েছিল তারা, কিন্তু তা ফিরিয়ে দিয়েছেন ফরাসি লিজেন্ড।

বিভিন্ন সূত্রে আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, যুক্তরাষ্ট্রের পুরুষ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নিতে যুক্তরাষ্ট্র সকার ফেডারেশনের প্রস্তাব গ্রহণ করেননি জিদান। তার এজেন্ট অ্যালাইন মিগলিয়াসিওর মাধ্যমে জানতে চাওয়া হয়েছিল, তিনি গ্রেগ বেরহল্টারের উত্তরসূরি হতে আগ্রহী কি না! বিনয়ের সঙ্গে এই প্রস্তাব ফিরিয়ে দেন জিদান।
২০২১ সালের গ্রীষ্মে রিয়াল মাদ্রিদে দ্বিতীয় অধ্যায় শেষ করার পর থেকে কোনও দায়িত্বে নেই ৯৮-এর এই বিশ্বকাপ জয়ী। তবে ফ্রান্সের ডাগআউটে তার দাঁড়ানোর গুঞ্জন উঠেছিল। কিন্তু শনিবার দিদিয়ের দেশমের সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত ফ্রান্সের চুক্তি বাড়ানোর ঘোষণায় জিদানেকে আরও কয়েক বছর অপেক্ষায় থাকতে হচ্ছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com