1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম:
সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনা অঙ্গরাজ্যের একটি প্রাচীন চার্চে বন্দুকধারীর হামলায় ৯ জন নিহত

  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০১৫
  • ১১৭০ Time View

হাবিবুর রহমান হাবিব যুক্তরাষ্ট্র থেকে:: যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনা অঙ্গরাজ্যের একটি প্রাচীন চার্চে বন্দুকধারীর হামলায় ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।
ক্যারোলিনা রাজ্যের চার্লেস্টন শহরে স্থানীয় সময় বুধবার রাতে (বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল) এ ঘটনা ঘটেছে।
মার্কিন গণমাধ্যমের বরাত দিয়ে বৃহস্পতিবার এ খবর দিয়েছে বিবিসি, এবিসি নিউজসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম।
রাজ্যে হামলার শিকার মাদার ইমানুয়েল যুক্তরাষ্ট্রের অন্যতম প্রাচীন চার্চ। এটি প্রতিষ্ঠা হয়েছিল ১৮১৬ সালে।

হামলায় অন্তত ৮ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমে বলা হলেও প্রথমে হতাহতের বিষয়ে চার্লেস্টন পুলিশ নিশ্চিত করেনি।

অবশ্য পরে সিটি পুলিশ প্রধান গেগ্রিল গণমাধ্যমকে বলেন, বন্দুকধারীর হামলায় চার্চের ভেতরেই ৮ জন মারা যান। এর কিছুক্ষণ পর মারা যান আরো একজন।
গণমাধ্যমে বলা হয়, ১১০ ক্যালহুন স্ট্রিটের ২০০ বছরের পুরনো ওই চার্চে হামলাকারী ব্যক্তিটি শ্বেতাঙ্গ যুবক বলে টুইটারে জানিয়েছে চার্লেস্টন পুলিশ। আনুমানিক ২১ বছর বয়সী ওই হামলাকারীকে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।
মার্কিন গণমাধ্যমগুলো বলেছে, হামলার সময় চার্চের ভেতর সভা চলছিল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com