1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
ইসলামি ব্যাংক জগন্নাথপুর শাখার সেই গ্রাহক টাকা পেয়েছেন সিলেটে অনলাইন জু য়াড়ি দলের ৫ সদস্য গ্রেপ্তার আর্জেন্টিনাকে হারানো ইকুয়েডরের ১৯ ম্যাচের ‘অপরাজেয়’ যাত্রা থামাল আইভরি কোস্ট আল্লাহর ক্ষমার কোনো সীমা নেই আজান দিতে দিতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুয়াজ্জিন ইসলামী ব্যাংকের পুরো বোর্ড ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ জগন্নাথপুরে ইসলামি ব্যাংক থেকে গ্রাহকের ৫ লাখ টাকা উধাও জগন্নাথপুরে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন/ বিশ্বকাপ উৎসবে কেন সংঘর্ষে জড়াচ্ছেন আর্জেন্টিনা-ব্রাজিল ভক্তরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বদলির নীতিমালা পরিবর্তন -ববি হাজ্জাজ

যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তদের গুলিতে এক বাংলাদেশী নিহত

  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০১৫
  • ৬৪২ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশী বংশোদ্ভূত শহীদুল আলম (৫৪) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
স্থানীয় সময় বুধবার রাত ১০টার দিকে (বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল) ফ্লোরিডা রাজ্যের অরল্যান্ডো শহরে এ ঘটনা ঘটে।
শহীদুল আলমের ভাগ্নে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভূইয়া মাহবুব হাসান বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন। নিহত শহীদুল আলম সেখানে একটি মুদি দোকান চালাতেন। তার বাড়ি গোপালগঞ্জের ব্যাংকপাড়ায়। তার দুইটি ছেলে ও একটি মেয়ে রয়েছে।
ওসি মাহবুব হাসান বলেন, বুধবার স্থানীয় সময় রাত ১০টার দিকে দোকান থেকে ফিরে বাসায় ঢোকার সময় অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা তাকে গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে মামা সৌদি আরবে ছিলেন। প্রায় ১২ বছর আগে যুক্তরাষ্ট্রে বসবাস শুরু করেন মামা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com