1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা

যুক্তরাষ্ট্রে সুপারমার্কেটে বন্দুকধারীর গুলিতে নিহত ১, আহত ১২

  • Update Time : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৩২৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

যুক্তরাষ্ট্রের টেনেসির মেমফিসের কাছে  একটি সুপারমার্কেটে এক বন্দুকধারীর গুলিতে একজন নিহত এবং ১২ জন আহত হয়েছে। গুলি চালানোর পর বন্দুকধারী নিজের গুলিতে আত্মহত্যা করেন বলে জানায় পুলিশ।

স্থানীয় সময় বৃহস্পতিবার মেমফিসের পূর্বদিকে কোলিয়ারভিল উপশহরের ক্রোগের নামের একটি গ্রোসারি শপে এই হামলা চালানো হয়। খবর এএফপির

কোলিয়ারভিলের পুলিশ প্রধান ডেল লেন সাংবাদিকদের বলেন, হামলার শিকার লোকদের মধ্যে ‘অনেকে গুরুতর আহত’ হয়েছেন এবং নিহতের সংখ্যা বাড়তে পারে।

তিনি বলেন, এসডব্লিউএটি বাহিনীসহ একাধিক বাহিনী এলাকাটি সুরক্ষিত করার জন্য সুপারমার্কেটে সমবেত হয়েছে, পুলিশ ভবনটি খালি করতে সহায়তার জন্য কর্মচারী ও ক্রেতাদের বেড়িয়ে আসার নির্দেশ দেয়।

এই হামলায় দোকানটিতে ভয়ার্ত পরিবেশের সৃষ্টি হয় উল্লেখ করে তিনি বলেন, নিরাপত্তা কর্মকতারা সেখানে গিয়ে লোকদের ফ্রিজের মধ্যে এবং তালাবদ্ধ অফিসে লুকিয়ে থাকা অবস্থায় পান।

এই হামলার ঘটনা এফবিআই এবং অন্যান্য সংস্থা তদন্ত করছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com