1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম:
সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী

রমজানের আগেই ওমরা ভিসা চালু করবে সরকার : ধর্মমন্ত্রী

  • Update Time : সোমবার, ৮ জুন, ২০১৫
  • ৫৬১ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম::সরকার রমজানের আগেই ওমরা ভিসা চালুর চেষ্টা করছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মো. মতিউর রহমান।সোমবার দুপুরে সচিবালয়ের নিজ কক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

মন্ত্রী জানান, প্রায় দেড় মাস ধরে সৌদি সরকার ওমরা ভিসা বন্ধ রেখেছে। সৌদি কর্তৃপক্ষের অভিযোগ, অনেকেই ওমরা করতে গিয়ে ফিরে না আসায় ওমরা ভিসা প্রদান বন্ধ রাখা হয়েছে। কিছু এজেন্সি ওমরা ভিসার নামে মানব পাচার করে থাকে। সেই সব এজেন্সি এবং এসব অপকর্মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাংলাদেশ সরকারকে অনুরোধ করেছে সৌদি কর্তৃপক্ষ।

মন্ত্রী বলেন, এজন্য বাংলাদেশ সরকার এসব এজেন্সির লাইসেন্স বাতিল করাসহ জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।

তিনি জানান, বাংলাদেশের পক্ষ থেকে সৌদি কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে ওমরার ভিসার বিয়য়টি বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ের অধীনস্থ করার জন্য অনুরোধ করা হয়েছে।

দ্রুত ওমরা ভিসা চালু করা হবে বলে আশা ব্যক্ত করেন ধর্মমন্ত্রী

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com