1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

‘অলফ্রেন্ডস জগন্নাথপুর’-এর নতুন কমিটি গঠন

  • Update Time : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ Time View
স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুরের সামাজিক সংগঠন ‘অলফ্রেন্ডস জগন্নাথপুর’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা  ও কেক কাটা অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনের আগামী সেশনের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি করা হয়েছে।
গতকাল শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জগন্নাথপুর বাজার এলাকায় সংগঠনের বিদায়ী সভাপতি শফিক উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মির্জা ওয়াদুধ এর পরিচালনায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায়  সর্বসম্মতিক্রমে শেখ শাহজাহান মিয়া কে সভাপতি ও মির্জা ওয়াদুধ-কে সাধারণ সম্পাদক করে সংগঠনের নতুন  কমিটি ঘোষণা করা হয়।
সভায় বক্তব্য দেন ‘অলফ্রেন্ডস জগন্নাথপুর’ এর প্রতিষ্ঠাতা সায়েক আহমেদ, সহ-সভাপতি সোলেমান আহমেদ, সহ-সভাপতি শেখ ওয়াদুধ, সাংগঠনিক সম্পাদক সফর আহমেদ, সদস্য জুবায়ের আহমেদ, শেখ কামরুজ্জামান, জাকুয়ান আহমেদ ও মিলাদ আহমদ। পরে কেক কেটে প্রতিষ্ঠবার্ষিকী উদযাপন করা হয়।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com