1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

রাজাকার নিজামীর ফাঁসির মঞ্চ প্রস্তুুত

  • Update Time : মঙ্গলবার, ১০ মে, ২০১৬
  • ২৩২ Time View

স্টাফ রিপোর্টার::একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর দণ্ড কার্যকরের প্রস্তুতি চলছে। এ লক্ষে ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে ফাঁসির মঞ্চ। ফাঁসির মঞ্চে টানানো হয়েছে নতুন শামিয়ানা। আনা হয়েছে ম্যানিলা রশি। সেই সঙ্গে প্রস্তুত রাখা হয়েছে দুই জল্লাদকে।

গত বছরের নভেম্বরে যে মঞ্চে ফাঁসিতে ঝুলিয়ে আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড কার্যকর হয় সেই মঞ্চেই ফাঁসিতে ঝোলানো হবে মতিউর রহমান নিজামীকে।

নিজামীর রিভিউ খারিজের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয় সোমবার দুপুরে। এরপর তা পৌঁছে দেয়া হয় ট্রাইব্যুনালে। আজ সন্ধ্যায় ট্রাইব্যুনাল থেকে রায়ের পূর্ণাঙ্গ কপি কারাগারে পাঠানো হয়।

গত বৃহস্পতিবার মৃত্যুদণ্ডাদেশ পাওয়া মতিউর রহমান নিজামীর করা রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করে মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এই রায়ের মধ্য দিয়ে নিজামীর বিরুদ্ধে এ মামলার চূড়ান্ত নিষ্পত্তি হয়েছে। যেকোন সময় আজ কালকের মধ্যে ফাঁসি কাযক্রর করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com