1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির পূনাঙ্গ কমিটি অনুমোদন সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার

রাত পোহালেই ঈদ

  • Update Time : শুক্রবার, ১৪ মে, ২০২১
  • ২৯৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

রাত পোহালেই পবিত্র ঈদুল ফিতর। শুক্রবার ঈদের সকালে দেশের বিভিন্ন স্থানে অস্থায়ী দমকাসহ হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বৃহস্পতিবার বিকেলে আবহাওয়াবিদ মোহাম্মদ আফতাব উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশ এলাকায় অবস্থান করছে। এ কারণে আগামীকাল সারাদিন দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। তাই ঈদের দিন বৃষ্টি থাকতে পারে।

 

তিনি বলেন, শুক্রবার ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, সিলেট, রংপুর, চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সকালের দিকে রাজধানী, রংপুর ও সিলেট বিভাগে বৃষ্টির আভাস। অন্যত্র বিকালে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে।

এদিকে গত ২৪ ঘণ্টায় ময়মনসিং, কক্সবাজার, টেকনাফ, সিলেট, ঈশ্বরদী, বগুড়া, বদলগাছী, তাড়াশ, রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, তেঁতুলিয়ায়, ডিমলা, রাজারহাট, সাতক্ষীরা ও কুমারখালীতে হালকা বৃষ্টি হয়েছে। তেঁতুলিয়ায় ২৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে।

মে মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসেও জানানো হয়, এ মাসে দেশের উত্তর মধ্যাঞ্চলে ২-৩ দিন বজ্রসহ বৃষ্টি ও কালবৈশাখী ঝড় এবং অন্যত্র ৫-৭ দিন শিলাবৃষ্টিসহ কালবৈশাখী হতে পারে। মে স্বাভাবিক অপেক্ষা কিছুটা কম বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com