1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল

রাত পোহালে ভোট- জেলা পরিষদ নির্বাচনে জগন্নাথপুর ওয়ার্ডে লড়াই জমে উঠেছে

  • Update Time : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ৫৭৯ Time View

স্টাফ রিপোর্টার-
সুনামগঞ্জের জেলা পরিষদ নির্বাচনের সদস্য পদে জগন্নাথপুর উপজেলা নিয়ে গঠিত ৮ নং ওয়ার্ডের নির্বাচনে শেষ মুহূর্তের প্রচারণা শেষ হয়েছে। নির্বাচনে অংশ নেওয়া প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে শেষ মুহূর্তের ভোট প্রার্থনা শেষ করেছেন।অভিযোগ রয়েছে নির্বাচন কে প্রভাবিত করতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা কালো টাকার খেলায় মেতে উঠেছেন। রাত পোহালেই ( ১৭ অক্টোবর) জেলা পরিষদের এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
জানা গেছে, জেলা পরিষদ চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি খায়রুল কবির রুমেন (গোড়া) ও বিদ্রোহী প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের জ্যেষ্ট সহ সভাপতি নুরুল হুদা মুকুট (মোটরসাইকেল) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সদস্যপদে জগন্নাথপুর উপজেলা নিয়ে গঠিত ৮ নং ওয়ার্ডে সাবেক সদস্য জেলা আওয়ামী লীগ সদস্য মাহতাবুল হাসান সমুজ (তালা) উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন (ঘুড়ি) ও যুবলীগ নেতা হারুন মিয়া ( টিউবওয়েল) প্রতীকে ভোট প্রার্থনা করছেন। সংরক্ষিত ৩ নং ওয়ার্ড নারী সদস্য পদে জগন্নাথপুর, শান্তিগঞ্জ ও সুনামগঞ্জ সদর উপজেলা নিয়ে গঠিত সংরক্ষিত এলাকায় তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তাঁরা হলেন ফৌজি আরা শাম্মি (লাটিম), সানজিদা ডায়না (ফুটবল) ও জুবলি বেগম(মাইক)।
উপজেলার পাটলী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, কিছু কিছু প্রার্থী কালো টাকার খেলায় মেতে উঠে নির্বাচন কে প্রভাবিত করতে চেষ্টা করলেও জগন্নাথপুর উপজেলার জনপ্রতিনিধিরা এ খেলায় নেই। আশা করছি সবাই যোগ্যতার মাপকাঠিতে ভোট দিবে।
সদস্য পদে প্রার্থী সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সদস্য মাহাতাবুল হাসান সমুজ বলেন ,আমি বিগত ৫ বছর জেলা পরিষদ সদস্য ছিলাম।স্হানীয় সংসদ সদস্য পরিকল্পনামন্ত্রীর সহযোগিতায় অনেক উন্নয়নমুলক কাজ করেছি। আশা করছি এবারও ভোটাররা আমাকে নির্বাচিত করে উপজেলার উন্নয়নে কাজ করার সুযোগ দিবেন।
উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন বলেন, নির্বাচনী প্রচারণায় গিয়ে (জনপ্রতিনিধি) ভোটারদের সাড়া পাচ্ছি। আমি বিশ্বাস করি ভোটাররা তাদের সুচিন্তিত রায় দিয়ে উপজেলার মর্যাদা ও উন্নয়ন এগিয়ে নিতে আমাকে নির্বাচিত করবে।
আরেক প্রার্থী উপজেলা যুবলীগ সদস্য হারুন মিয়া বলেন, জনপ্রতিনিধিরা সচেতন ভাবে সার্বিক দিক পর্যালোচনা করে তাদের সিদ্ধান্ত দিবেন। আমি জয়ের ব্যাপারে আশাবাদী।
একটি পৌরসভা ও আটটি ইউনিয়ন নিয়ে গঠিত জগন্নাথপুর উপজেলা।ভোটার সংখ্যা ১২০। তার মধ্যে দুই জন বিদেশে রয়েছে। উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com