1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
ইসলামি ব্যাংক জগন্নাথপুর শাখার সেই গ্রাহক টাকা পেয়েছেন সিলেটে অনলাইন জু য়াড়ি দলের ৫ সদস্য গ্রেপ্তার আর্জেন্টিনাকে হারানো ইকুয়েডরের ১৯ ম্যাচের ‘অপরাজেয়’ যাত্রা থামাল আইভরি কোস্ট আল্লাহর ক্ষমার কোনো সীমা নেই আজান দিতে দিতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুয়াজ্জিন ইসলামী ব্যাংকের পুরো বোর্ড ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ জগন্নাথপুরে ইসলামি ব্যাংক থেকে গ্রাহকের ৫ লাখ টাকা উধাও জগন্নাথপুরে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন/ বিশ্বকাপ উৎসবে কেন সংঘর্ষে জড়াচ্ছেন আর্জেন্টিনা-ব্রাজিল ভক্তরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বদলির নীতিমালা পরিবর্তন -ববি হাজ্জাজ

রানীগঞ্জ উন্নয়ন সংস্থা”র দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

  • Update Time : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১৮ Time View

জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বৃহত্তম সামাজিক ও মানবতার সংগঠন “রানীগঞ্জ উন্নয়ন সংস্থা”র দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা সহ আর্ত সামাজিক উন্নয়নের ব্রত নিয়ে প্রতিষ্ঠিত জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বৃহত্তম সামাজিক ও মানবতার সংগঠন রানীগঞ্জ উন্নয়ন সংস্থা’র দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

বুধবার (২০ মে) বিকাল ৩ ঘটিকার সময় রানীগঞ্জ উন্নয়ন সংস্থা’র কার্যালয়ে সংস্থার দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী বিপুল উৎসাহ উদ্দীপনায় আনন্দমূখর পরিবেশে কেক কাটার মধ্যে দিয়ে উদযাপন করা হয়। এ-উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রানীগঞ্জ উন্নয়ন সংস্থা’র কার্যনির্বাহী কমিটি’র সভাপতি মোঃ কাসেম আলী তালুকদারের সভাপতিত্বে ও সংস্থা’র কার্যনির্বাহী কমিটি’র অন্যতম সদস্য ও আজীবন দাতা সদস্য মোঃ সুজন আহমেদ এর পরিচালনায় সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন সংস্থা’র সম্মানিত সদস্য মোঃ রুজেল আহমদ। স্বাগত বক্তব্য রাখেন রানীগঞ্জ উন্নয়ন সংস্থা’র সম্মানিত সদস্য হাম্মাদ সাদী।

প্রধান অতিথির বক্তব্য রাখেন রানীগঞ্জ উন্নয়ন সংস্থা এর আজীবন দাতা সদস্য হাজী মোঃ রাজা মিয়া (যুক্তরাজ্য প্রবাসী)।

এছাড়াও উল্লেখযোগ্য সকল সফল কর্মসূচি ও সাংগঠনিক বক্তব্য রাখেন রানীগঞ্জ উন্নয়ন সংস্থার কার্যনির্বাহী কমিটি’র পরিবেশ ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ আইনুল ইসলাম। আরো বক্তব্য রাখেন রানীগঞ্জ উন্নয়ন সংস্থার সম্মানিত হাম্মাদ ছানী প্রমূখ।

বক্তারা রানীগঞ্জ উন্নয়ন সংস্হার মহতি কার্যক্রমের ভূয়শী প্রশংসা করেন,এবং শিক্ষা সহ আর্ত সামাজিক উন্নয়নের পাশাপাশি মানবিক কল্যাণে কাজ করে যাওয়ার আহবান জানান।

এ সময় উপস্থিত ছিলেন সংস্থা’র সহ-সভাপতি মোঃ ফয়জুর রহমান,সংস্থা’র সহ-সাধারণ সম্পাদক জাহান মিয়া,সংস্থার অর্থ সম্পাদক রাকিব আলী,সংস্থার সহ-সাংগঠনিক সম্পাদক রিজু মিয়া,সংস্থার সহ-প্রচার সম্পাদক নাঈম আহমেদ মাহদী,সংস্থা’র সহ-পরিবেশ ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ফারহান আহমদ,অর্থ সম্পাদক রাকিব আলী,সংস্থা’র সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ আপ্তাব উদ্দিন,সংস্থা’র সহ-পরিবেশ ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ফারহান আহমদ,সংস্থা’র সম্মানিত সদস্য শাওন তালুকদার,সংস্থা’র সম্মানিত সদস্য জুয়েল মিয়া,সংস্থার সম্মানিত সদস্য সাইফুর রহমান,সংস্থার সম্মানিত সদস্য মারজান হাসান,সংস্থার সম্মানিত সদস্য মোঃ আকুল মিয়া,সংস্থার সম্মানিত সদস্য সাইদুল ইসলাম,সংস্থার সম্মানিত সদস্য জাহিদুর রহমান,সংস্থার সম্মানিত সদস্য সাগর আহমেদ,সংস্থার সম্মানিত সদস্য মোঃ রেজানুর আলম,সংস্থার সম্মানিত সদস্য মোঃ রাজীব মিয়া প্রমূখ। প্রেস বিজ্ঞপ্তি

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com