স্টাফ রিপোর্টার::
জেলাবাসীর স্বপ্নের রানীগঞ্জ সেতু উদ্বোধনের পর থেকে যানচলাচল শুরু হয়েছে। রাত ১২ টার থেকে টোল আদায় করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ভিডিও কনফারেন্সে সোমবার (৭ নভেম্বর) বঙ্গভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
সিলেটের সবচেয়ে বড় সেতু জগন্নাথপুরের রানীগঞ্জ ইউনিয়নের কুশিয়ারা নদীর ওপর নির্মিত রানীগঞ্জ সেতুসহ দেশের ১০০টি সেতুর উদ্বোধন করেন। উদ্বোধনের পর থেকে সবধরণের যানবাহন চলাচল শুরু হয়েছে। ফলে ঢাকার সঙ্গে সুনামগঞ্জবাসীর দুরত্ব কমলো ৫৫ কিলোমিটার।
জেলা শহর সুনামগঞ্জ ও জগন্নাথপুর উপজেলা সদরের কয়েকটি গণ পরিবহনের এজেন্সী থেকে সরাসরি রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরাসরি বাস চলাচল শুরু হয়েছে।
রানীগঞ্জ টোল প্লাজার দায়িত্বরত এক কর্মকর্তা জানান, রাত ১২টার পর থেকে যানবাহন থেকে টোল আদায় করা হবে। উদ্বোধনের দিন আমরা টোল আদায় করিনি।