1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা

রোববার থেকে পরিবহন শ্রমিকদের কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা

  • Update Time : শুক্রবার, ২৬ অক্টোবর, ২০১৮
  • ৩০০ Time View

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন আট দফা দাবিতে রোববার থেকে সারা দেশে ৪৮ ঘণ্টার কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে। বেঁধে দেওয়া সময়ের মধ্যে দাবি না মানায় তারা এ কর্মবিরতিতে যাচ্ছে।

সড়ক পরিবহন আইন-২০১৮ এর কিছু ধারাকে শ্রমিক স্বার্থবিরোধী উল্লেখ করে তা সংশোধনের জন্য সংগঠনটি এই কর্মসূচির ডাক দেয়।

কর্মবিরতিতে যাওয়ার আগে শনিবার বিকেল তিনটায় জাতীয় প্রেসক্লাবের সামনে মহাসমাবেশ করারও ঘোষণা দিয়েছে শ্রমিকদের এই সংগঠনটি। সংগঠনের সাধারণ সম্পাদক ওসমান আলী প্রথম আলোকে বলেন, তাঁরা ২৬ অক্টোবর পর্যন্ত সরকারকে এসব দাবি মানার জন্য সময় বেঁধে দেয়। স্মারকলিপিও দেওয়া হয়েছিল। কিন্তু সরকার কোনো পদক্ষেপ নেয়নি। তাই শনিবার সমাবেশ এবং পরদিন ২৮ অক্টোবর রোববার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টার জন্য সারা দেশের পরিবহন শ্রমিকেরা কর্মবিরতি পালন করবে।

পরিবহন শ্রমিকদের আট দফা হচ্ছে:
* সড়ক দুর্ঘটনায় সকল মামলা জামিনযোগ্য করা
* শ্রমিকের অর্থদণ্ড ৫ লাখ টাকা করা যাবে না
* সড়ক দুর্ঘটনা তদন্ত কমিটিতে শ্রমিক প্রতিনিধি রাখা
* শিক্ষাগত যোগ্যতা ৫ম শ্রেণি করা
* ওয়েস্কেলে জরিমানা কমানো ও শাস্তি বাতিল
* সড়কে পুলিশ হয়রানি বন্ধ করা
* শ্রমিকের নিয়োগপত্রে সংশ্লিষ্ট ইউনিয়নের সভাপতি/সাধারণ সম্পাদকের সত্যায়িত থাকার ব্যবস্থা রাখা
* শ্রমিকদের প্রশিক্ষণ দিয়ে ড্রাইভিং লাইসেন্স প্রদান ও লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে অনিয়ম বন্ধ করা

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com