1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

লকডাউন বাড়ল ১৪ জুলাই পর্যন্ত

  • Update Time : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ৩৭১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
গত ১ জুলাই মধ্যরাত থেকে চলমান বিধি-নিষেধ আরো সাত দিনের জন্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সিদ্ধান্ত অনুযায়ী চলমান বিধি-নিষেধ আগামী ১৪ জুলাই মধ্যরাত পর্যন্ত বলবৎ থাকবে।

সোমবার এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এর আগে করোনাভাইরাসের (কভিড-১৯) সংক্রমণ ঠেকাতে সারা দেশে ১৪ দিনের পূর্ণ শাটডাউনের সুপারিশ করে ‘কভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি’। পরে সরকারের পক্ষ থেকে বলা হয়, পরামর্শক কমিটি সুপারিশ বিবেচনা করবে। এরপর সাত দিনের বিধি-নিষেধ আরোপ করে সরকার।

এদিকে বিধি-নিষেধ আরোপ করা হলেও প্রায় প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। দীর্ঘ হচ্ছে লাশের সারি। করোনায় আক্রান্তের সংখ্যাটিও যেন বাড়ছেই। গতকাল রবিবার দেশে করোনার ইতিহাসে এক দিনে সর্বোচ্চ ১৫৩ জনের মৃত্যু হয়। এ ছাড়া নতুন করে করোনা শনাক্ত হয় আট হাজার ৬৬১ জনের। মোট মারা যায় ১৫ হাজার ৬৫ জন। মোট আক্রান্ত হয়েছে ৯ লাখ ৪৪ হাজার ৯১৭ জন। এমন পরিস্থিতিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, করোনায় যে হারে মৃত্যু ও আক্রান্ত হচ্ছে, বিধি-নিষেধ বাড়ানো ছাড়া সরকারের কাছে অন্য কোনো পথ খোলা নেই। সুত্র-কালের কণ্ঠ

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com