1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম:
অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা

লন্ডনে হামলার ঘটনায় তিনজনকে সনাক্ত করেছে পুলিশ

  • Update Time : সোমবার, ৫ জুন, ২০১৭
  • ৪৬৭ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: : ব্রিটেনের পুলিশ লন্ডন হামলার জন্য দায়ী তিন ব্যক্তির পরিচয় সনাক্ত করেছে বলে জানা যাচ্ছে তবে তাদের নাম প্রকাশ করেনি।
নিহতদের মধ্যে একজন ফরাসি ও এক কানাডার নাগরিক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় এখনো পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। পূর্ব লন্ডনের কিছু এলাকায় তল্লাসি চলছে।
হামলাকারীদের একজনের বাড়িতে তল্লাসি চালানো হয়েছে। ব্রিটেনের সন্ত্রাস বিরোধী বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন নিহত তিন হামলাকারীকে প্রতিহত করতে আটজন পুলিশ কর্মকর্তা মুল ভূমিকা রেখেছেন।
তারা তিন হামলাকারীকে হত্যা করার সময় ৫০ টি গুলি ছুড়েছেন। তিন হামলাকারীই তাতে নিহত হয়েছে। হামলাকারীদের পরিচয় জানা গেলেও এখনি তা প্রকাশ না করতে গণমাধ্যমকে অনুরোধ করা হয়েছে। ওদিকে পুলিশ পূর্ব লন্ডনের বার্কিং এলাকায় হামলাকারীদের একজনের ফ্ল্যাটে তল্লাসি চালিয়েছে।

তল্লাসি চালানোর সময় পুলিশ সেখানে কিছু নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটিয়েছে। এর পর ঐ এলাকা থেকে ১২ জনকে গ্রেফতার করেছে যার মধ্যে সাত জন নারী রয়েছেন।

প্রতিবেশীরা জানিয়েছেন হামলাকারী ঐ ফ্ল্যাটে স্ত্রী ও দুই সন্তান সহ তিন বছর ধরে বাস করছিলেন। একজন প্রতিবেশী জানিয়েছেন গত দুই বছর ধরে তার মধ্যে উগ্রবাদী চিন্তাভাবনা দেখছিলেন তিনি। সেনিয়ে পুলিশকেও জানিয়েছিলেন কিন্তু তারা কোনও ব্যবস্থা নেয়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com