1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম:
অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা

লিবিয়া থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন ১৫৭ বাংলাদেশী

  • Update Time : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০
  • ৪২২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

যুদ্ধকবলিত লিবিয়ায় আটকে পড়া ১৫৭ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। শুক্রবার (২৭ নভেম্বর) একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

লিবিয়ার বাংলাদেশ দূতাবাস জানায়, আটকে পড়া বাংলাদেশিদের পর্যায়ক্রমে দেশে ফেরাতে দূতাবাস ও আইওএম-এর সহায়তায় একটি চার্টার্ড ফ্লাইটে মেতিগা বিমানবন্দর থেকে ১৫৭ জন বাংলাদেশি নাগরিককে দেশে পাঠানো হয়।

লিবিয়ার বুরাক এয়ারের চার্টার্ড ফ্লাইটটি মেতিগা বিমানবন্দর থেকে ছেড়ে আসে। শুক্রবার সকালে প্লেনটি ঢাকায় পৌঁছায়। একই ফ্লাইটে লিবিয়ায় মৃত্যুবরণকারী একজন বাংলাদেশি নাগরিকের মরদেহও দেশে এসেছে।

ফ্লাইটটি যথা সময়ে পরিচালনার ক্ষেত্রে সহযোগিতার জন্য মেতিগা বিমানবন্দরসহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ এবং আইওএম-এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে বাংলাদেশ দূতাবাস।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com