1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

লুকোচুরি জগন্নাথপুরে পাউবোর কর্মকর্তার দাবী প্রকল্পে কাজ চলছে, প্রকল্পের সভাপতি জানালেন না

  • Update Time : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২০
  • ৯১১ Time View

বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুরে হাওরের ফসল রক্ষা বাঁধের দুইটি প্রকল্প অপ্রয়োজনীয় এমন অভিযোগে সাময়িকভাবে বন্ধ করে দেয়া দুই প্রকল্পে কাজ শুরু হয়েছে পাউবোর কর্মকর্তা জানিয়েছেন। তবে প্রকল্পের দায়িত্বে থাকা এক সভাপতি জানিয়েছেন লিখিতভাবে কাজের নির্দেশ না পাওয়ায় আজ শনিবার এপর্যন্ত কাজ শুরু করেনি।

জানা যায়, গত ৩ ফেব্রুয়ারি সুনামগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আব্দুল আহাদের নেতৃত্বে প্রশাসনের পাঁচটি দল জগন্নাথপুরের হাওরের ফসল রক্ষা বাঁধের ৪৫ টি প্রকল্প সরেজমিনে পরিদর্শন শেষে ওই দিন সন্ধ্যায় উপজেলা সদরের আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত বাঁধে কাজের অগ্রগতি বিষয়ক মতবিনিময় সভায় কাজের বাস্তব চিত্র তুলে ধরা হয়। সভায় স্থানীয় সরকারের উপ-পরিচালক এমরান আহমদ বলেন, নলুয়ার হাওরের পোল্ডার ২১ ও ২২ নম্বর প্রকল্পটি সরেজমিনে পরিদর্শনকালে অপ্রয়োজনীয় মনে হয়। কারণ এখানে হাওর কিংবা কোন ফসলি জমি নেই। এইজন্য দুটি প্রকল্পের কাজ বন্ধ করে সরকারি অর্থের অপচয় রোধ করার দাবি জানান তিনি। যার প্রেক্ষিতে ৫ ফেব্রুয়ারি ওই দুই প্রকল্পের কাজ বন্ধ করে দিয়ে জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) গোলাম সারোয়ারকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করা হলেও পরে জেলা কমিটির নির্দেশ সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলামকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট গঠণ করা হয়।

২২ নম্বর প্রকল্পের সভাপতি চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের নারী সদস্য শাকিরুন বেগম জানান, লিখিত নির্দেশ না পাওয়ায় কাজ শুরু করিনি। ২১ নং প্রকল্পের সভাপতির বক্তব্য পাওয়া যায়নি।

তবে জগন্নাথপুর উপজেলা পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বরত উপ সহকারি প্রকৌশলী হাসান গাজী দাবী করেছেন। তিনি জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে দুইটি প্রকল্পে কাজ চলছি। তদন্ত কমিটির নির্দেশ পাওয়ার পর গত ১১ র্ফেরুয়ারি থেকে শুরু হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com