1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশের উদ্দেশে রওনা দিলেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান ট্রাম্পের শিশুর মনে ইমানের বীজ বপন করবেন কীভাবে শান্তিগঞ্জে জুমার নামাজের সময় সেজদারত যুবককে ছুরিকাঘাত জগন্নাথপুরে ষাটের দশকের কবি আব্দুল ওয়াদুদ স্মরণে উদয়াস্তের শোভা কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন   হবিগঞ্জে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ বিমানবন্দর থেকে বের হয়েই জগন্নাথপুরের প্রবাসফেরত সুজন নিখোঁজ, ৫ দিনেও মিলেনি কোন সন্ধান কুমিল্লায় কিশোর গ্যাং/ থানার দরজা ভেঙে পালাল ১৭ কিশোর জাতিসংঘে ভাষণ/ বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকট সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর তাওবা মানুষকে পরকালের শাস্তি থেকে মুক্তি দেয়

শান্তিগঞ্জে জুমার নামাজের সময় সেজদারত যুবককে ছুরিকাঘাত

  • Update Time : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

শান্তিগঞ্জে জুমার নামাজের সময় সেজদারত অবস্থায় নাহিদ ইসলাম (২৪) নামে এক যুবককে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। এ সময় ছেলেকে রক্ষা করতে গিয়ে তার বাবা সাইফুর রহমান (৫৫) আহত হয়েছেন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) উপজেলার বীরগাঁও পশ্চিমপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে। আহত নাহিদ ইসলাম ও তার বাবা সাইফুর রহমান বীরগাঁও পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।

নাহিদের ভাই আবু বক্কর সিদ্দিক হিরুর অভিযোগ, জুমার নামাজের সময় নাহিদ ও তার বাবা মসজিদে নামাজ আদায় করছিলেন। এ সময় কয়েকজন তাদের ওপর হামলা চালায়। হামলায় নাহিদকে ছুরিকাঘাত করা হয়। তাকে রক্ষা করতে গেলে তার বাবা সাইফুর রহমানও আহত হন। হামলায় রেজাউল, আফজল, জুনেল, সেবির, সুবাদসহ ৭—৮ জন অংশ নেন বলে তিনি দাবি করেন। এ সময় স্থানীয় ইউপি সদস্য জুবায়ের আহমেদ দাঁড়িয়ে থেকে হামলা করান বলেও অভিযোগ করেন তিনি।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, নাহিদ ইসলাম ও পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য জুবায়ের আহমেদের মধ্যে আগে থেকেই বিরোধ রয়েছে।
পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রুজেল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জুবায়ের ও নাহিদের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। ওই বিরোধের একটি ঘটনায় নাহিদ প্রায় দেড় থেকে দুই মাস কারাভোগ করে সম্প্রতি জামিনে বের হয়েছেন। শুক্রবার জুমার নামাজ পড়তে বীরগাঁও পশ্চিমপাড়া জামে মসজিদে গেলে সেজদারত অবস্থায় তাকে ছুরিকাঘাত করা হয়। এ সময় তার বাবা সাইফুর রহমানও আহত হন।
তবে হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন ইউপি সদস্য জুবায়ের আহমেদ। তিনি বলেন, ঘটনার সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না। একজন প্রকৌশলীর সঙ্গে একটি ব্রিজ পরিদর্শনে ছিলেন। নাহিদ কিছুদিন আগে একজনকে গুরুতর আঘাত করেছিলেন। এরপরও তিনি প্রকাশ্যে চলাফেরা করায় ক্ষুব্ধ হয়ে কেউ এ হামলা করেছে বলে তিনি খবর পেয়েছেন।
শান্তিগঞ্জ থানার উপপরিদর্শক নুরুজ্জামান বলেন, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com