1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা

শান্তিগঞ্জে পরিকল্পনা মন্ত্রী-নারীর ভাগ্য উন্নয়নে কাজ করছে সরকার

  • Update Time : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ২৯৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, শেখ হাসিনার সরকার বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ সরকার। এর আগে কোন সরকার এত উন্নয়ন করতে পারেনি। প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ, গ্রামে-গঞ্জে রাস্তাঘাট, সেতু-কালভার্ট হবে তা একসময় মানুষ কল্পনাই করতে পারেনি। সরকার যেখানে যা প্রয়োজন সব করছে। তিনি বলেন, শেখ হাসিনার সরকার নারীবান্ধব। সরকার হতদরিদ্র অসহায় নারীদের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, শেখ হাসিনা সুনামগঞ্জের মানুষকে ভালোবাসেন। তিনি আমাকে সবসময়ই জিজ্ঞেস করেন- সুনামগঞ্জের মানুষ সরকারের সব সুবিধা পাচ্ছে কি না, তাদের উন্নয়ন হচ্ছে কি না। হাওরবাসীর প্রতি জননেত্রী শেখ হাসিনার দরদ বেশী। হাওরবাসীর কথা চিন্তা করেই শেখ হাসিনা টিউবওয়েল, স্বাস্থ্যসম্মত ল্যাটিন দিয়েছেন।
মন্ত্রী আরও বলেন, আজ আপনাদের মাঝে যে টিউবওয়েল ও স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন বিতরণ করা হচ্ছে তার যথাযথ ব্যবহার ও রক্ষণাবেক্ষণ করবেন। টিউবওয়েলের পানি শুধু ৫ জনের নয়, আশেপাশের মানুষদেরও দিবেন। সবাই ঐক্যবদ্ধ থাকুন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন। কোন চিন্তা নাই সরকার সবসময়ই আপনাদের পাশে আছে।
রবিবার বেলা ১১টায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার দরিদ্র পরিবারের মাঝে গভীর নলকূপ ও টুইন-পিট ল্যাট্রিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার উজ জামানের সভাপতিত্বে ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব সরকার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, জেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল কাশেম, জয়কলস ইউনিয়ন পরিষদের মাসুদ মিয়া।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ পারিচালক মো. আবু ছিদ্দিকুর রহমান, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, পরিকল্পনা মন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, দরগাপাশা ইউপি চেয়ারম্যান মনির উদ্দিন, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, পাথারিয়া ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ আমিনসহ উপকারভোগী ও উপজেলা আ.লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com