1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এবার বোনের বাড়ি থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার: প্রধানমন্ত্রী সিলেটে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, তা আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন: আইনমন্ত্রী সহমর্মিতায় গড়ে উঠুক ইসলামী সমাজ ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র বানানোর সাহস পাবে না কেউ: প্রধানমন্ত্রী ৯-১৪ মাসেই কোরআনের হাফেজ দুই শিশু সুনামগঞ্জে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় প্রকৌশলী-শিক্ষক নিহত মালয়েশিয়ার কথা বলে সপ্তাহখানেক সাগরে ঘুরিয়ে ৭২ জনকে কক্সবাজারে নামিয়ে দিল পাচার চক্র সুনামগঞ্জে ১০ দিনে লুট ৫ কোটি টাকার বালু

শাবির পিএসএস অ্যালামনাই অ্যাসোসিয়েশন সভাপতি প্রতাপ চৌধুরী সাধারণ সম্পাদক মোতাহের হোসেন

  • Update Time : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ৩৫৫ Time View

স্টাফ রিপোর্টার-শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিএসএস অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সিলেট অঞ্চলের সহকারী পরিচালক জগন্নাথপুরের কৃতি সন্তান প্রতাপ চন্দ্র চৌধুরীকে সভাপতি ও মোঃ মোতাহের হোসেন সোহেলকে সাধারণ সম্পাদক করে এই নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটির সাংগঠনিক সম্পাদক মো: জিয়া উদ্দিন ও কোষাধ্যক্ষ মো: আমিনুল ইসলাম। পিএসএস অ্যালামনাই সাবেক সভাপতি ও মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর জহিরুল হক শাকিল সোমবার নতুন এই কমিটির নাম ঘোষনা করেন।

এর আগে ২৮ জুলাই দিনব্যাপী শাবিতে পিএসএস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে এক আলোচনা সভায় পুনর্মিলনীর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। আলোচনা সভা শেষে অ্যালামনাইদের অংশগ্রহণে ক্যাম্পাসে একটি আনন্দ শোভাযাত্রা হয়। এরপর স্মৃতিচারণ ও মুক্ত আলোচনা সভা হয়।
১৯৯১ সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যিালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হবার পর থেকে পলিটিক্যাল স্টাডিজ এন্ড পাবলিক এ্যাফেয়ার্স, পলিটিক্যাল স্টাডিজ এন্ড পাবলিক এডমিনিস্ট্রেশন এবং পলিটিক্যাল স্টাডিজ নামে বিভাগ থেকে ২০ টির বেশি ব্যাচের শিক্ষার্থী নানা কর্মক্ষেত্রে ছড়িয়ে পড়েছে। তাদের একত্রিত করে গঠিত এই পিএসএস অ্যালামনাই অ্যাসোসিয়েশন।এদিকে জগন্নাথপুর উপজেলা সন্তান প্রতাপ চৌধুরী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিএসএস অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে সহ কমিটির সকল নেতৃবৃন্দ কে অভিনন্দন জানিয়েছেন জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com