1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি

শাল্লায় ৪ যুদ্ধাপরাধী গ্রেফতার

  • Update Time : বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর, ২০১৮
  • ২৯৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
শাল্লা উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইবু্যুনালে দায়ের করা মামলার ৪ আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টায় পুলিশ এদেরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার দৌলতপুর গ্রামের আব্দুল খালিকের ছেলে মোহাম্মদ জুবায়ের মনির, ঘুঙ্গিয়ারগাঁও গ্রামের ওমর আলীর ছেলে উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জাকির হোসেন, শশারকান্দা গ্রামের ডেঙ্গুর ব্যাপারীর ছেলে স্থানীয় জামায়াত নেতা সিদ্দিকুর রহমান, উজানগাঁওয়ের ওয়াহিদ আলীর ছেলে বিএনপি নেতা তোতা মিয়া। এঁরা সকলেই যুদ্ধাপরাধ মামলার গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত আসামি। যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল থেকে বুধবার দুপুরে এদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। মুক্তিযুদ্ধের উত্তাল দিনগুলোতে সুনামগঞ্জ জেলায় পাকহায়েনা ও তাদের সহযোগী বাঙালি দালালরা যে কয়েকটি বর্বরোচিত হত্যাযজ্ঞ সংঘটিত করেছিল, এর মধ্যে উল্লেখযোগ্য ছিল দিরাই উপজেলার পেরুয়া শ্যামারচর হত্যাযজ্ঞ। এখানে ২০ জন নিরীহ বাঙালি গণহত্যার শিকার হন। কয়েক’শ ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়।
এই ধংসযজ্ঞে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল এলাকার সম্ভ্রান্ত পরিবার হিসাবে পরিচিত ‘পেরুয়া বড়বাড়ি’। পেরুয়া বড়বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খার করে দেওয়া হয়েছিল। এই বাড়ির হেমচন্দ্র রায় এবং চিত্তরঞ্জন রায় গণহত্যার শিকার হয়েছিলেন। এই ঘটনায় গত বছরের মে মাসে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়। মামলার তদন্ত কার্যক্রম গত বছরের ২ জুন থেকে শুরু করেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার এই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।
পুলিশ সুপার বরকতুল্লাহ্ খান বলেন,‘বুধবারই যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল থেকে এই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।’
আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের তদন্তকারী কর্মকর্তা এএসপি নূর হোসেন জানান, শ্যামারচর গণহত্যায় জড়িত ১১ জনের বিরুদ্ধে বুধবার গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে। পরোয়ানাভূক্ত ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com