1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা

শাহজালালে ২২টি স্বর্ণের বারসহ ভারতীয় নাগরিক আটক

  • Update Time : বৃহস্পতিবার, ৯ আগস্ট, ২০১৮
  • ৪০২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিভিন্ন ওজনের ২২টি স্বর্ণের বারসহ ভারতীয় এক যাত্রীকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া স্বর্ণের বাজারমূল্য ৬ কোটি ১৫ লাখ টাকা। আটক করা ওই যাত্রীর নাম আরশাদ আয়াজ আহমেদ (৪৬)। তিনি কলকাতার বাসিন্দা।

ঢাকা কাস্টম হাউসের উপপরিচালক অথেলো চৌধুরী বলেন, বুধবার দিবাগত রাত ১টার দিকে ব্যাংকক থেকে থাই এয়ারলাইন্সের টিজি ৩৩৯ ফ্লাইট থেকে বিমানবন্দরে নামার পর ওই যাত্রীকে আটক করে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। স্বর্ণের ওজন ১২ কেজি ৩০০ গ্রাম।

তিনি বলেন, গোপন খবরের ভিত্তিতে ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করার পর আরশাদ আয়াজ আহমেদকে আটক করে তাকে শুল্ককর আরোপযোগ্য পণ্যের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি তা অস্বীকার করেন।

পরে তার দেহ তল্লাশি করে কোমরে সাদা স্কচটেপে মোড়ানো অবস্থায় ২২টি স্বর্ণের বার পাওয়া যায়। অথেলো চৌধুরী আরও বলেন, ওই যাত্রীকে থানায় সোপর্দ করে দ্য কাস্টমস অ্যাক্ট, ১৯৬৯ ও স্পেশাল পাওয়ার অ্যাক্ট, ১৯৭৪ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com